অন্যান্য

তাজরিন ফ্যাশনসের মালিকসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন

তাজরিন ফ্যাশনসের মালিকসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন

তাজরিন ফ্যাশনসে ১১২ শ্রমিকের মৃত্যুর ঘটনায় মালিক দেলোয়ার হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হবে ১ অক্টোবর।

মহানগর জেলা ও দায়রা জজ বিচারপতি কুদ্দুস জামানের আদালত এই অভিযোগ গঠন করেন। শুনানিতে আসামীদের মধ্যে জামিনে থাকা ৮ জন উপস্থিত ছিলো। বাকি ৫ আসামী পলাতক রয়েছে।

তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলাসহ ৬ টি অভিযোগ আনা হয়েছে।

২০১২’র ২৪ নভেম্বর তাজরিন ফ্যাশনসে ভয়াবহ আগুনে ১শ’ ১২ শ্রমিকের মৃত্যু হয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…