চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাইওয়ানে হাসপাতালে আগুন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক
A A
তাইওয়ান-হাসপাতালে আগুন

তাইওয়ানে একটি হাসপাতালে হঠাৎ আগুনে এ পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। আহত ও দগ্ধ হয়েছে রোগী এবং হাসপাতালের কর্মীসহ ১৬ জন।

আহতদের সবার অবস্থাই গুরুতর বলে জানানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে বিবিসি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে নিউ তাইপে সিটির ওয়েইফু হসপিটালের সপ্তম তলায় কোনো এক কক্ষে আগুন লেগে কিছুক্ষণের মধ্যেই তা পুরো সপ্তম তলায় ছড়িয়ে পড়ে। সেখান থেকে হাসপাতালের অন্যান্য স্থানে।

এ ঘটনায় হাসপাতাল থেকে ৩৩ রোগী ও ৩ কর্মীকে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।

আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। তবে একটি মুভেবল বেডের বৈদ্যুতিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।তাইওয়ান-হাসপাতালে আগুন

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিএনএ জানায়, যে ওয়ার্ডে আগুন লেগেছিল সেখানে ধোঁয়া বেরিয়ে যাওয়ার মতো বা আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ছিল না বলে প্রাথমিক তদন্তে দেখেছে পুলিশ।

Reneta

তাইওয়ানে অগ্নিকাণ্ড নতুন কিছু নয়। সব ক্ষেত্রে অগ্নিকাণ্ড প্রতিরোধ বিষয়ক নীতিমালার কঠোর প্রয়োগ না থাকায় প্রায়ই দেশটিতে আগুন লাগার ঘটনা ঘটে।

হাসপাতালেও একই অবস্থা। এর আগে ২০১২ সালে একটি হাসপাতালে ভয়াবহ আগুনে ১২ রোগী নিহত এবং কমপক্ষে ৬০ জন দগ্ধ হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তাইওয়ান
শেয়ারTweetPin

সর্বশেষ

৩৫ বছরে দ্য ডেইলি স্টার

এপ্রিল ২৪, ২০২৬

‘কাজই শামস সুমনকে বাঁচিয়ে রাখবে’

এপ্রিল ২৪, ২০২৬

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: তারকাখচিত বিনোদনের রঙিনতম উৎসব

এপ্রিল ২৪, ২০২৬

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু

এপ্রিল ২৪, ২০২৬

তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনে জামায়াতের এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT