তাইওয়ানের দক্ষিণাঞ্চলে আঘাত হানতে যাচ্ছে বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ ‘মেরান্তি’। এর মধ্যে ওই এলাকা থেকে প্রায় দেড় হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘন্টায় ২শ’ ৩০ মাইল বেগে বাতাস বইছে। বন্ধ ঘোষণা করা হয়েছে অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বাতিল করা হয়েছে অনেকগুলো ফ্লাইট। দুর্যোগ কবলিত এলাকায় কাজ চালাতে মোতায়েন করা হয়েছে পুলিশ এবং সেনাবাহিনীর ৪ হাজার সদস্য।








