চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তহুরা বেশ দুষ্টু হইছে’

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
৫:০০ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০১৭
বাংলাদেশ, স্বাস্থ্য
A A
তোফা ও তহুরা

তোফার চেয়ে তহুরা বেশ দুষ্টু হইছে। ও হাসে খেলে, মুখ দিয়ে শব্দ করে কথা বলতে চায়। আর তোফা কিছুটা চুপ হয়ে থাকে। তবে ভালো আছে দুজনই।

মেয়েদের স্বাস্থ্যের সবশেষ অবস্থা বলছিলেন তোফা-তহুরার মা সাহিদা।

রোববার চ্যানেল আই অনলাইনকে সাহিদা বলেন: ওরা দুজনই আগের চেয়ে ভালো আছে। দুজনকে বুকের দুধসহ স্বাভাবিক খাবার দিচ্ছি।

স্বাস্থ্যের উন্নতি হলেও এখনও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে তোফা তহুরাকে। যে কোন ধরনের সংক্রমণ এড়াতে বাইরের কারও প্রবেশ সেখানে নিষিদ্ধ করা হয়েছে।

কবে নাগাদ ওদের কেবিনে স্থানন্তর করা হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন তোফা-তহুরার চিকিৎসার দায়িত্বে থাকা ডা. সাহনূর ইসলাম।

শিশু সার্জারি বিভাগের এ সহযোগী অধ্যাপক বলেন: আগের দুদিনের চেয়ে ওরা ভালো আছে। এই বয়সের একটি শিশু যে ধরনের খাবার গ্রহন করে ওদেরকেও সে ধরনের খাবার দেওয়া হচ্ছে। খাবারের ব্যাপারে কোন বিধিনিষেধ দেওয়া হয়নি।

Reneta

‘তবে কবে নাগাদ ওদের কেবিনে নেওয়া হবে সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

পিঠের নিচ থেকে কোমরের নিচ পর্যন্ত পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে জন্ম নেওয়া ১০ মাসের শিশু তোফা-তহুরাকে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা।

১ আগস্ট ২০ থেকে ২২ জনের একটি দল দীর্ঘ নয় ঘণ্টার অস্ত্রোপচার শেষে জোড়া লাগানো তোফা ও তহুরাকে আলাদা করেন। অস্ত্রোপচারের পর জ্বর, সংক্রমণসহ কিছু জটিলতা দেখা দেয় ওদের। তবে এখন দুজনই অনেকটা ভালো আছে বলে জানিয়েছেন তাদের ডাক্তার সাহনূর ইসলাম।

তোফা-তহুরা যেভাবে জোড়া লাগানো ছিল, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘পাইগোপেগাস’। দেশে ‘পাইগোপেগাস’ শিশু আলাদা করার ঘটনা এটাই প্রথম।

এর আগে যেসব শিশুদের আলাদা করা হয়েছিলো তাদের ধরণ আলাদা ছিলো। দেশে অন্যান্য হাসপাতালে তিন জোড়া শিশুকে আলাদা করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তোফা-তহুরা
শেয়ারTweetPin

সর্বশেষ

মুরগির পর নাগালের বাইরে ডিম

এপ্রিল ২৩, ২০২৬

যে গল্পগুলো আসলে আমাদেরই

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

এপ্রিল ২৩, ২০২৬

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ শুরু

এপ্রিল ২৩, ২০২৬

বিএনপি সরকারের সামনে দাঁড়িয়েছে পাহাড়সম চ্যালেঞ্জ: ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT