চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুনদের শিক্ষা অর্জনের পাশাপাশি ভালো মানুষ হতে হবে: শিক্ষামন্ত্রী

জিপু বিশ্বাসজিপু বিশ্বাস
৫:২৫ অপরাহ্ন ০৮, সেপ্টেম্বর ২০১৮
শিক্ষা
A A

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, তরুন প্রজন্মকে উচ্চ শিক্ষা অর্জনের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। তাহলেই দেশ মানবিক মূল্যবোধ সম্পন্ন হয়ে এগিয়ে যাবে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমদ চৌধুরী মিলানায়তনে এক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলার রুমি সৈয়দ আহমদুল হক ’এর জন্মশত ও সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ‘আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ’ এই সেমিনারের আয়োজন করে। সাবেক রাষ্ট্রদূত লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খানের সঞ্চালনায় সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজি দেহনাভি, ঢাবি বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. কাজী নুরুল ইসলাম, ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, সাবেক অতিরিক্ত সচিব মো. শওকত আলী ওয়ারেছী প্রমুখ।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা যদি মানবিক মুল্যবোধ অনুসরণ করে চলতে পারি তাহলে আমাদের দেশ আরও সুন্দর হবে। দেশের সংকট মোকাবেলা করার জন্য তিনি আল্লামা রুমির বাণী অনুসরণ করার আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, আমরা কোনোদিন স্বাধীন ছিলাম না। ১৯৭১ সাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা লাভ করেছি। আমাদের স্বপ্ন ছিল উন্নত সমৃদ্ধশালী একটি দেশ গঠন। কিন্তু আমাদের নানা ধরনের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। ৭৫ এ জাতির জনককে হত্যা করা হয়েছে। তাসত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যেই যাই বলুক উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ এখন দেশে বিদেশে স্বীকৃতি পেয়েছে।

তিনি বলেন, ধর্মকে অপব্যাখা করে তরুণদের মধে বিভ্রান্তি ছড়ানো হয়। বলা হয় মরলেই বেহেস্ত। তরুণদের মাঝে এই মিথ্যা মাদকতা ছড়ানো উন্মোচন করতে হবে। দেশ থেকে সাম্প্রদায়িকতা বর্জন করে সুষ্ঠুপথে এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্মকে সেই ধারায় অগ্রসর হতে হবে।

Reneta

লিয়াকত আলী চৌধুরী বলেন, আমাদের সমাজ সভ্যতা বিবর্তনে ধর্মের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধ্যাত্মবাদ ছাড়া ধর্মকে কল্পনা করা যায় না। সব ধর্মেই আধ্যত্মবাদ রয়েছে। ইসলামও এর ব্যতিক্রম নয়। আধ্যাত্মবাদের অন্যতম শিক্ষা হলো আত্মশুদ্ধি। এর মাধ্যমে মানুষ নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। তিনি বলেন, বর্তমান বিশ্বে সুফিবাদের গ্রহণযোগ্যতা বাড়ছে। মানুষ হানাহানির বিরুদ্ধে সচেতন হয়েছে। এটিই সুফিবাদের সফলতা।

বাংলাদেশে সুফিবাদের ইতিবাচক দিকগুলোর প্রসার ঘটেছে মন্তব্য করে তিনি বলেন, যেসকল বিষয়গুলো সুফিবাদের শুরু থেকে ছিলো তা ভবিষ্যতেও এগিয়ে নিয়ে সমৃদ্ধ করতে হবে। সেজন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

ড. আব্বাস ভায়েজি দেহনাভি বলেন, ইসলামের সঠিক আদর্শ তুলে ধরার জন্য আমাদের ইসলামী শরিয়াহ অনুসরণ করতে হবে এবং সেই তরিকা মোতাবেক জীবন গড়ে তুলতে হবে। ইসলামকে অনুসরণ করার জন্য আমাদের অবশ্যই আকিদাকে সুন্দর করতে হবে। তিনি বলেন, জীবজন্তু স্বাভাবিকভাবেই জীবজন্তু কিন্তু মানুষকে মানুষ হতে হয়। আর এর জন্য সুফীবাদের শিক্ষা অনেক ফলপ্রসূ।

Jui  Banner Campaign
ট্যাগ: শিক্ষামন্ত্রীসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ১ আসনে জামায়াতের ইলিয়াসের জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টাঙ্গাইলের ৮টি আসনের ৭টিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মামুনুল হককে হারিয়ে ববি হাজ্জাজ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিপুল ভোটে নির্বাচিত আন্দালিব রহমান পার্থ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT