চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করতে হবে: শিক্ষামন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২১
বাংলাদেশ
A A

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমাদের তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।

তিনি বলেন: এই চতুর্থ শিল্পবিপ্লব থেকে বাংলাদেশ সর্বোচ্চ লাভবান হতে পারে।

শনিবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে অনলাইনে অনুষ্ঠিত দু’দিনব্যাপী ‘আইটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক, সরকারী কর্মকর্তা, ইন্ডাস্ট্রি সম্পর্কিত কর্মকর্তা এবং নীতি নির্ধারকদের মধ্যে তথ্য আদান-প্রদান এবং বাংলাদেশ ও বর্হিবিশ্বের সাথে একটি শক্তিশালী নেট ওয়ার্কিং সহযোগিতা তৈরি করার লক্ষ্যে সম্মেলনের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন: বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নিরলস কাজ করে চলছে। একইসাথে এই ধরনের কনফারেন্স খুবই সময়োপযোগী যা বাংলাদেশের আইসিটি খাতে ভূমিকা রাখবে।

Reneta

বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়াও প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান, পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত ছিলেন বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার।

সম্মেলনে বিশ্বের ১১টি দেশের গবেষক গণস্বাস্থ্য, ব্যবসা, কৃষি, ইন্ডাস্ট্রি, এবং আধুনিক শহর ইত্যাদি বিষয়ের উপর ৩১০টি গবেষণাপত্র দাখিল করেন। এগুলোর মধ্যে ৯৭টি গবেষণাপত্র উপস্থাপনার জন্য অনুমোদন করা হয়।

উদ্বোধনী দিনের প্রবন্ধ বক্তা হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অব লিমারিক, আয়ারল্যান্ডের প্রফেসর মাইকহিনছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস পি মজুমদার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসপিআর
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

জুলাই ১৪, ২০২৬

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT