চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণরাই ডিজিটাল বিপ্লবের যোদ্ধা: মোস্তাফা জব্বার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৯ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২০
তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, তরুণরাই ডিজিটাল বিপ্লবের যোদ্ধা। তাদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে পারলে তাদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। তারা অত্যন্ত মেধাবী। তাদেরকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে শিক্ষায় ডিজিলাইজেশন যাত্রা আমরা শুরু করেছি।

গ্রাম ও শহরের মধ্যে ডিজিটাল ডিভাইড দূর করার মাধ্যমে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ শুরু হয়েছে। তিনি তরুণ সমাজকে ডিজিটাল যুগের যোগ্য সৈনিক হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি শিক্ষক-অভিভাবকসহ সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্ত্রী বৃহস্পতিবার রাতে ঢাকায় ওয়েবিনারে ইয়ুথ এমপাওয়ারমেন্ট ফেসিলিটেশন- গ্লোবাল আয়োজিত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণকারী সফল প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রচলিত প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে বিদ্যমান কর্মক্ষেত্রের বাস্তবতা তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের আজকের বৈশ্বিক ডিজিটাল জীবনধারার সাথে তাদের শিক্ষাজীবনের সামঞ্জস্যহীনতার কারণে কর্মক্ষেত্রে তারা বাস্তবতার চ্যালেঞ্জ মোকাবেলার দক্ষতা পায় না। তবে তাদেরকে একটু গাইড করতে পারলে, প্রশিক্ষণের মাধ্যমে একটু দক্ষ করতে পারলে তারা অসম্ভবকে সম্ভব করতে সক্ষম। এর বাইরে শিক্ষার্থীরাও ইন্টারনেট থেকে নিজে নিজেই দক্ষতা অর্জন করতে পারে। ইন্টারনেট হচ্ছে জ্ঞান ভান্ডার।

তিনি বলেন, পৃথিবীতে ডিজিটাল যুগ এসে গেছে। করোনা বিষয়টি আরও স্পষ্ট করেছে, মানুষের মধ্যে ডিজিটাল সংযোগ স্হাপনের এখন হিড়িক পড়ে গেছে। প্রত্যন্ত গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাথর্ীর চাহিদা এখন ডিজিটাল ডিভাইস ও দ্রুতগতির ইন্টারনেট। ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির সফল বাস্তবায়নের ফলে আমরা মানুষের জীবনযাত্রাকে পাল্টে দিতে অনেকাংশেই সফল হয়েছি। প্রত্যন্ত গ্রামে বসেও ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষাকার্যক্রম চালিয়ে যেতে পারছে। আমরা যদি আমাদের পপুলেশন ডিভিডেন্টের সুযোগটা যথাযথভাবে কাজে লাগাতে পারি আমাদের অগ্রগতির অগ্রযাত্রা অনিবার্য।

মোস্তাফা জব্বার বলেন, অগ্রগতির এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ২০৪১ সালের আগেই জ্ঞানভিত্তিক ডিজিটাল সাম্য সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।

Reneta

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজ মোহাম্মদ হাসান বাবু, সিটিও ফোরাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি তপন কান্তি সরকার, ইয়ুথ এমপাওয়ারমেন্ট ফেসিলিটেশন এর সভাপতি কাজী হাসান রবিন এবং শিক্ষার্থী ফাতিমা নাহিদ বক্তৃতা করেন।

বক্তারা প্রচলিত শিক্ষায় শিক্ষিত তরুণদেরকে মানব সম্পদ হিসেবে তৈরি করার জন্য প্রযুক্তি বিষয়ক জ্ঞানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, গ্রামের সুবিধাবঞ্চিত তরুণদেরকেও গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দিলে তারাই তাদের পথ চিনে নিতে সক্ষম হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিজিটাল বাংলাদেশমোস্তাফা জব্বার
শেয়ারTweetPin

সর্বশেষ

শাহজালাল বিমানবন্দরে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

জুন ৬, ২০২৬

তপুর জোড়া গোল, ইউরোপের মাটিতে অভিষেকেই জয় বাংলাদেশের

জুন ৬, ২০২৬

সান মারিনোর মাঠে এগিয়ে গিয়েও সমতায় থেকে বিরতিতে বাংলাদেশ

জুন ৬, ২০২৬

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেল দু’টি গরুও

জুন ৫, ২০২৬

নওগাঁয় ১৭ জনকে পুশ-ইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT