চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণদের প্রশিক্ষিত করতে আসছে ‘ইয়েস’ কর্মসূচি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং বাজারের জন্য তরুণদের কাজের উপযোগী করে তোলার উদ্দেশ্য সামনে নিয়ে বাংলাদেশি তরুণদের প্রশিক্ষণের জন্য ‘দক্ষতার মাধ্যমে যুব কর্মসংস্থান (ইয়েস)’ নামে একটি পরীক্ষামূলক কর্মসূচির উদ্যোগে ৪০ হাজার মার্কিন ডলার তহবিল সংগ্রহে প্রচারণা শুরু হলো আজ। মূলত আন্তর্জাতিক ফ্রিল্যান্স আইটি মার্কেটপ্লেসে স্বাবলম্বি হিসেবে কাজ করার উপযোগী টেকনিক্যাল কোডিং ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধির জন্য বাংলাদেশি তরুণদের প্রশিক্ষণ দেয়া হবে এ কর্মসূচির আওতায়।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি(ইউএনডিপি), বাংলাদেশ এবং কোডারসট্রাস্টের যৌথ উদ্যোগে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশ এবং ‘বেটার শেল্টারে’র পৃষ্ঠপোষকতায় এ বিশেষ কর্মসূচি শুরু হয়েছে।

বাংলাদেশের প্রায় ৪১ শতাংশ যুবক এখন কোনো কাজে, শিক্ষায় কিংবা প্রশিক্ষণে সম্পৃক্ত নেই। এ প্রেক্ষিতে ইউএনডিপি এবং কোডারসট্রাস্ট বাংলাদেশি যুবকদের জন্য ‘লার্ন এন্ড আর্ন’ নামে ছয়মাস মেয়াদী একটি প্রশিক্ষণ পদ্ধতি উদ্ভাবন করেছে। এতে বৈশ্বিক মানসহ প্রতি প্রশিক্ষণার্থীর জন্য স্বতন্ত্র মেন্টর এবং অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে স্বাবলম্বি হতে পারে যুবকরা। একইসঙ্গে, আন্তর্জাতিক বাজারের প্রতিদ্বন্দ্বিতায় উপযোগী করার লক্ষ্যে আস্থা বৃদ্ধি, যোগাযোগ, আলোচনা ও উপস্থাপনা কৌশলও প্রশিক্ষণার্থীদের শেখানো হবে।

Banglabid

ইউএনডিপির জাতীয় শুভেচ্ছা দূত, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এই তহবিল সংগ্রহ প্রচারণায় সরাসরি সম্পৃক্ত থাকবেন। এই তহবিল সংগ্রহের প্রচারণাভিযানে যারাই সহযোগিতা করবেন তাদের জন্য মাশরাফি স্বাক্ষরিত ব্যাট, বল এবং টুইটারে সাউট-আউটসহ রয়েছে বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার।

‘ইয়েস’ প্রকল্পের লক্ষ্যমাত্রা হলো, ১ লাখ বাংলাদেশি যুবককে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা যাতে প্রশিক্ষিত সবাই মাসে গড়ে ৩০০ ডলার আয় করতে পারে।

Reneta

বেটার শেল্টার এর অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা পরিচালক জোয়ান কার্লসন বলেন, আমরা যে ধরনের মুড্যুলার আশ্রয় কেন্দ্র নির্মাণ করে থাকি তা এ ধরনের মোবাইল বা অস্থায়ী শ্রেণিকক্ষের জন্য উপযোগী। এই পরীক্ষামূলক কর্মসূচির উত্তরোত্তর সফলতা আশা করছি।

ইউএনডিপি বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর নিক বেরেসফোর্ড জানান, প্রকল্পটির মাধ্যমে তরুণদের বৈশ্বিক চাহিদা উপযোগী দক্ষ করে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে যাতে প্রশিক্ষণার্থীরা ক্রেতাদের সঙ্গে সরাসরি কাজের সুযোগ পায়। যদি তারা শেখে, তবে তারা উপার্জনও করতে পারবে। বাংলাদেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে তাদের এই সম্ভাব্যতা বৃদ্ধি পাবে।

প্রকল্পটির প্রথম পর্ব শুরু করতে প্রচারাভিযানে সহায়তার জন্য আগ্রহী নাগরিক এবং ব্যবসায়ীদের কাছে আবেদন জানিয়েছে ইউএনডিপি এবং কোডারসট্রাস্ট। প্রচারাভিযানে সহায়তা করতে https://igg.me/at/YESBangladesh এবং https://www.facebook.com/YouthEmploymentthroughSkills/ ভিজিট করতে পারেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিন্ডিকেটের কারণে কেজিতে ৮ থেকে ১০ টাকা বেড়েছে চালের দাম

পরবর্তী

চাপের মধ্যে প্রত্যাশা পূরণ করলেন নাসির

পরবর্তী

চাপের মধ্যে প্রত্যাশা পূরণ করলেন নাসির

এবার ৪৮ গণমাধ্যমকর্মী পেলেন মীনা মিডিয়া অ্যাওয়ার্ড

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT