চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণদের নিয়ে ‘অধিনায়ক’ তামিমের নতুন লড়াই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ন ১২, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

কৃত্রিম আলোর সঙ্গে মানিয়ে নিতে তামিম ইকবাল একাদশের খেলোয়াড়দের অনুশীলন পরিকল্পনা হুট করেই বদলে গেল। বিকেল সাড়ে তিনটায় মাঠে আসার কথা থাকলেও তারা এলেন সন্ধ্যা সাড়ে পাঁচটায়। ততক্ষণে জ্বলে উঠেছে শের-ই-বাংলা স্টেডিয়ামের ফ্লাডলাইট। নেট সেশনে তামিমের সঙ্গে জুটি বাধলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ওপেনার তানজিদ হাসান তামিম।

দুই তামিমের ব্যাটিং সেশনে বল করেছেন তিন স্পিনার- তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদীন আফ্রিদি, মেহেদী হাসান। পেসারদের মধ্যে ছিলেন শরিফুল ইসলাম। এ বাঁহাতির গতির মুখে খেলতে কষ্টই হয়েছে অধিনায়ক তামিমের। বল ছাড়তে গিয়ে অদ্ভুতভাবে একবার বোল্ড হয়ে যান দেশসেরা ওপেনার!

আরও কিছু দারুণ ডেলিভারিতে তামিমকে পরীক্ষায় ফেলেছিলেন শরিফুল। একবার ব্যাটের কানা ছুঁয়ে বল গেছে উইকেটের পেছনে। বাউন্সারও ছিল সমীহ জাগানিয়া। জুনিয়র তামিমকে চাপে ফেলেছিলেন লেগস্পিনার মিনহাজুল। বোলিং অ্যাকশন বদলে ফেলা তাইজুলের উপর দিয়েই গেছে দুই ব্যাটসম্যানের বড় শটের মহড়া।

ওপেনারদের সেশনটা খুব লম্বা ছিল না। মঙ্গলবার মাহমুদউল্লাহ রিয়াদ একাদশের বিপক্ষে ম্যাচে ইনিংসের সূচনা করতে দেখা যেতে পারে তাদের। তামিমের দলের তৃতীয় ওপেনার এনামুল হক বিজয়।

দলটিতে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটাররা।

Reneta

বিসিবি প্রেসিডেন্টস কাপে তিন দলেই তরুণ খেলোয়াড়দের সমাগম। তামিমের দলে আছেন বিশ্বজয়ী যুব অধিনায়ক আকবর আলী, শাহাদাত হোসেন দীপু। অনূর্ধ্ব-১৯ দলের সবচেয়ে বেশি চার ক্রিকেটার তামিমের দলে।

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কত্ব পাওয়ার পর আর ম্যাচ খেলা হয়নি তামিমের। তিন দলের ওয়ানডে টুর্নামেন্টে নেতৃত্ব পাওয়া এ ওপেনারের জন্য তাই অভিজ্ঞতা অর্জনের মঞ্চও! যদিও তার ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে।

গত বছর নিয়মিত ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা চোটের কারণে শ্রীলঙ্কা সফরে যেতে না পারায় তামিমকে তিন ম্যাচের সিরিজের জন্য দেয়া হয়েছিল নেতৃত্বের ভার। বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়ে ফেরায় তামিমের অধিনায়কত্ব নিরাশ করেছিল সবাইকে।

মঙ্গলবার দুপুর দেড়টায় মিরপুরে শুরু হবে দিবা-রাত্রির ম্যাচ। সোমবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নাজমুল হোসেন শান্ত একাদশের কাছে ৪ উইকেটে হেরে যায় মাহমুদউল্লাহ একাদশ।

তামিম একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন দীপু, আকবর আলী, ইয়াসির আলি চৌধুরী, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদীন আফ্রিদি।

মাহমুদউল্লাহ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, রকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, আবু হায়দার রনি, মুরাদ খান।

Jui  Banner Campaign
ট্যাগ: তামিমবিসিবিমহমুদউল্লাহলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সাফে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ দল

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নারীর ক্ষমতায়ণ ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT