চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণদের নিঃসঙ্গতা কাটাতে জাপানে ‘ভার্চুয়াল স্ত্রী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

নিঃসঙ্গ যুবকদের একাকিত্ব কাটাতে জাপানে এবার এলো ‘ভার্চুয়াল স্ত্রী’। দেশটির প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ভিনক্লু নতুন একটি গ্যাজেট বাজারে আনতে যাচ্ছে, যা একই সঙ্গে স্মার্ট হোম ডিভাইস এবং একাকী যুবকদের সঙ্গী হিসেবে কাজ করবে।

অভিনব এই গ্যাজেটটির নাম দেয়া হয়েছে ‘গেটবক্স’। গেটবক্স তৈরির মূল লক্ষ্য জাপানি অবিবাহিত তরুণরা।

দেশটির তরুণ প্রজন্মের মধ্যে সামাজিক বিচ্ছিন্নতা ও একাকীত্ব একটি বড় সমস্যা হিসেবে কাজ করছে বহুদিন ধরে। এর ফলে এদের মধ্যে আত্মহত্যার প্রবণতাও আশঙ্কাজনক।

তাই এদের একাকিত্ব কিছুটা হলেও দূর করার জন্য এই কৃত্রিম জীবনসঙ্গী ডিজাইন করা হয়েছে।

এই ভার্চুয়াল স্ত্রীর নাম হচ্ছে হিকারি। তাকে দেখা যাবে হলোগ্রাফিক পর্দায়। সে স্বামীকে ঘুম থেকে ডেকে তুলবে, ‘গুড মর্নিং’ বলবে। জানিয়ে দেবে আজকের আবহাওয়া কেমন। স্মার্ট হোম ডিভাইসের মতো হিকারি ঘরের বাতি জ্বালাবে ও নেভাবে, প্রয়োজনে এসি চালু ও বন্ধ করবে। আবার স্বামীকে অফিস যাওয়ার আগে বিদায়ও জানাবে।

হিকারি স্বামীকে অফিসে কাজের ফাঁকে ফাঁকে নানা রকম টেক্সট মেসেজও পাঠাবে। কাজ শেষে বাড়ি ফিরলে সে স্বামীকে স্বাগত জানাবে। স্বামী যখন কফি খাবে, তখন হিকারিকেও সঙ্গীর সাথে হলোগ্রাফিক পর্দায় কফি খেতে দেখা যাবে।

Reneta

২০১৭ সালের শেষ দিকে বাজারে পাওয়া যাবে ভার্চুয়াল স্ত্রী হিকারি। বিবিসি জানিয়েছে, এর দাম পড়বে ২ হাজার ৭শ’ মার্কিন ডলার।

তবে একে এখন থেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জনমনে। অনেকে বলছেন, হিকারি একাকীত্ব ও বিষণ্ণতা কাটাতে সহায়ক হবে। অনেকে আবার বলছেন, এটি তরুণদের অসামাজিক করে তুলবে।

বিবিসি’র তৈরি ছোট্ট ভিডিওতে দেখুন হিকারির এক ঝলক:

https://www.youtube.com/watch?v=IM6qIQsgKeY

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাপান
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT