চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণদের দক্ষতা বাড়াতে কাজ করবে গ্রামীণফোন ও ইউএনডিপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২১
তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A

বাংলাদেশের তরুণদের দক্ষতা বৃদ্ধি ও সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরাণ্বিত করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং গ্রামীণফোন একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে বিভিন্ন প্রোগ্রাম ডিজাইন করতে একসাথে কাজ করবে দুই প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য তাদের দক্ষতা বৃদ্ধি, চাকরি, উদ্যোক্তা ও বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে এই সমঝোতা স্মারক কোভিড পরবর্তী বিশ্বের প্রাসঙ্গিকতায় স্বাক্ষর করা হয়েছে। এই জনগোষ্ঠীর বড় অংশ দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। কোভিড সৃষ্ট সমস্যাসহ বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে তরুণ জনগোষ্ঠীর ভূমিকা রাখার বিষয়টি হুমকির মুখে পড়েছে।

এই এমওইউটি প্রতিষ্ঠানগুলোসহ সরকারি, বেসরকারি এবং উন্নয়ন সংস্থার সংশ্লিষ্ট অংশীজনদের ‘সবার জন্য অর্থনৈতিক সুযোগ’ রূপকল্প বাস্তবায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে অনুকূল পরিবেশ তৈরির জন্য প্রতিষ্ঠানগুলোকে সক্ষম করে গড়ে তোলা হবে।

গ্রামীণফোনের ভারপ্রাপ্ত সিইও এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ইয়েন্স বেকার ও ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ-তে স্বাক্ষর করেন।

ইয়েন্স বেকার বলেন, এই চুক্তি বাংলাদেশের তরুণদের জন্য অর্থনৈতিক ও শিক্ষার সুযোগ বাড়াতে ভূমিকা রাখতে গ্রামীণফোনকে সুযোগ করে দিবে। ইউএনডিপি ও সরকারের অংশীদারদের সাথে সহযোগিতা মাধ্যমে এই ধরনের প্রোগ্রামগুলোর ডিজাইন ও বাস্তবায়ন অনেক বেড়েছে।

Reneta

অনুষ্ঠানে সুদীপ্ত মুখার্জি বলেন, কোভিড-১৯ এর কারণে সৃষ্ট পরিস্থিতির সাথে বাংলাদেশ মানিয়ে নিচ্ছে। এ অবস্থায় গ্রামীণফোনের সাথে এই ধরণের সহযোগিতামূলক উদ্যোগ বৈশ্বিক মহামারির কারণে হওয়া পরিস্থিতির পুনরুদ্ধারে বাংলাদেশের তরুণদের সাহায্য করবে এবং ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

গত বছর ইউএনডিপি’র গ্রহণ করা কোভিড-১৯ পরবর্তী ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারে মাল্টি-সেক্টর প্ল্যাটফর্ম চুক্তির ফলাফল হিসেবে এই এমওইউটি স্বাক্ষরিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএনডিপিগ্রামীণফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT