চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণদের দক্ষতা উন্নয়নে শুরু হচ্ছে ‘মাস্টারক্লাস সিরিজ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২১
তথ্যপ্রযুক্তি
A A

প্রয়োজনীয় দক্ষতা প্রদানের মাধ্যমে তরুণদের সম্ভাবনা উন্মোচনে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে গ্রামীণফোন এবং ইউএনডিপি ‘গেট ফিউচার রেডি: নিড ফর স্কিলস’ শীর্ষক মাস্টারক্লাস সিরিজের আয়োজন করতে যাচ্ছে।

দেশ বিদেশে সমাজ ও প্রতিষ্ঠানে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এ মাস্টারক্লাসের মাধ্যমে করোনা পরিবর্তী আর্থ-সামাজিক পরিস্থিতিতে কিভাবে তরুণরা নিজেদের প্রস্তুত করবেন সে বিষয়ে দিক নির্দেশনা প্রদান করবেন।

মাস্টারক্লাসের সেশনগুলো আগামী ২৮ আগস্ট শুরু হবে এবং চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। সেশনগুলো ভবিষ্যৎ প্রফেশনালদের খাতসংশ্লিষ্ট নেতৃত্বের সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দিবে, যা পর্যায়ক্রমে দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশের জনশক্তিকে অর্থনীতির অন্যতম মূল চালিকাশক্তিতে রূপান্তরে সহায়কা ভূমিকা পালন করবে।

‘গেট ফিউচার রেডি – নিড ফর স্কিলস’ প্রতিপাদ্যে এ মাস্টারক্লাস সিরিজ অনুষ্ঠিত হবে। মাস্টারক্লাসের সেশনগুলোতে মেন্টর হিসেবে অংশ নিবেন সুদীপ্ত মুখার্জি (রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ, ইউএনডিপি বাংলাদেশ); রুবানা হক (প্রাক্তন সভাপতি, বিজিএমইএ); রিদওয়ান কবির (ভাইস প্রেসিডেন্ট, এটিঅ্যান্ডটি); জাভেদ আখতার (সিইও, ইউনিলিভার); এবং ইয়াসির আজমান (সিইও, গ্রামীণফোন)।

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, “বিগত বছরগুলোতে সবার সামগ্রিক প্রচেষ্টায় আমাদের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন হয়েছে, দারিদ্রের হার কমেছে এবং একই সাথে মানব সম্পদেরও উন্নয়ন হয়েছে। তবে আমাদের সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে হবে। ভবিষৎতের প্রস্তুতি নিতে হবে এবং আমাদের তরুণ সমাজের দক্ষতা বৃদ্ধি করে সামগ্রিকভাবে কাজে লাগাতে হবে। আর এজন্য আমরা বিভিন্নখাতের অভিজ্ঞ প্রফেশনালদের একসাথে করার উদ্যোগ হাতে নিয়েছি যার মাধ্যমে দেশের সকল তরুনরা তাদের ভবিষৎ প্রয়োজনীয় দক্ষতা বিষয়ে প্রস্ততি নিতে পারে। আমরা চাই দেশকে এগিয়ে নিতে নিজেদের প্রস্তত করতে দক্ষতা বৃদ্ধির উদ্যোগ থেকে কোন তরুন যেন বাদ না পড়ে।’’

তিনি বলেন, “আমি এই উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়ে মাস্টার্সক্লাসের সকল অভিজ্ঞ এক্সপার্ট, লিডার এবং রিসোর্সপারসনদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’’

Reneta

ইউএনডিপির রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সুদীপ্ত মুখার্জি বলেন, “যেকোন কর্মক্ষেত্রে একজন ভালো প্রফেশনাল ব্যক্তিত্ব গড়ে তুলতে যেসস সফট স্কিল দরকার হবে এই মাস্টারক্লাসগুলো সে ধরনের দক্ষতার উন্নয়নে সহায়ক হবে। একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের অর্থনীতিতে আরও অবদান বৃদ্ধি করতে উন্নয়ন সহযোগী ও বেসরকারী খাতের সাথে ইউএনডিপি কাজ করছে।’’

অংশগ্রহণমূলক জুম সেশনের মাধ্যমে বক্তারা অন্তর্ভুক্তি, উদ্যোগ, প্রফেশনালদের বৈশ্বিক পরিস্থিতি, উদ্ভাবন, নেতৃত্ব এবং অন্যান্য ব্যবসা ও ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। গ্রামীণফোনের স্কিল-লেড ডিজিটাল অ্যাকাডেমি জিপি এক্সপ্লোরারের অধীনে বর্তমানে কমিউনিকেশন স্কিলস, ডিজিটাল মার্কেটিং এবং অন্ট্রারপ্রনারশিপ কোর্সের সাথে যুক্ত নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সেশনগুলোতে অংশগ্রহণ করবেন। একই সাথে গ্রামীণফোন ‘মাস্টারক্লাস’ এর সকল সেশন গ্রামীণফোন, ইউএনডিপি এবং প্রথম আলোর ফেসবুক প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে যার মাধ্যমে ইচ্ছুক যে কেউ ক্লাসগুলো যোগ দিতে পারবেন।

আগামী ২৮ আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটায় ‘ইনক্নশন, মোর দ্যান জাস্ট ডাইভারসিটি’ বিষয়ে সিরিজের প্রথম সেশনটি পরিচালনা করবেন ইউএনডিপি বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সুদীপ্ত মুখার্জী।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি

জুলাই ২৩, ২০২৬

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT