চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দয়া করে একটু অপেক্ষা করুন: তাবিথ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২২ পূর্বাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৮
রাজনীতি
A A
তাবিথ-আউয়াল

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার পর বিএনপি ও ২০ দলীয় জোটের প্রার্থী তাবিথ আউয়াল সাংবাদিকদের বলেছেন, আজ কিন্তু সত্যিকারে সমস্ত বাংলাদেশি তরুণদের বিজয় হলো। বিএনপির প্রার্থী হয়েছেন, কিন্তু এখন ও নির্বাচন কমিশনের মাধ্যমে প্রার্থী হননি, সেজন্য তিনি সাংবাদিকদের সব প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে বলেছেন।

সোমবার রাতে দল থেকে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর ঢাকা উত্তরবাসীদের প্রতি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

তাবিথ বলেন, তারা আমাকে মনোনীত করে আস্থা ও বিশ্বাস রেখেছে তা আমাকে অনুপ্রাণিত করেছে। কেননা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক আগেই বলেছেন যে, আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ। সেই ধারাবহিকতায় দেখত পাচ্ছি উনি (খালেদা জিয়া) উনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন।

তাবিথ বলেন, আগামীতেও আমরা দেখব অনেক তরুণ এই রাজনৈতিক দলের মাধ্যমেই দেশসেবাতে যোগ দিতে পারেন। এই মুহূর্তে এর বেশি বলার নাই। কারণ আপনারা সকলেই জানেন যে, আমরা নির্বাচন প্রক্রিয়ায় অগ্রগতির দিকে যাচ্ছি।

এদিকে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন: ‘এই মুহূর্তে আমি আমার কমেন্ট রিজার্ভ রাখতে চাচ্ছি। কারণ নির্বাচন হবে কি না তা নিয়ে একটি মেটার সাবজুডিশন আছে। আমি নিজে এখনও বিধিমালা মোতাবেক অফিসিয়াল প্রার্থী হতে পারিনি। আর এরকম প্রচার করে আমিও চাচ্ছি না নির্বাচন বিধিমালা ভঙ্গ করতে। তাই দয়া করে একটু অপেক্ষা করুন আমি শিগগিরই আপনাদের মাঝে উত্তর নিয়ে আসব।’

দলের অন্য প্রার্থীদের ধন্যবাদ ও সহযোগিতা প্রত্যাশা করে তাবিথ বলেন: ‘আমি আশা করি উনাদের দোয়া ও সহযোগিতায় ভালো কিছু উপহার দিতে পারব।’

Reneta

এর আগে সোমবার রাত ৯টা ৪০ মিনিটে গুলশান কার্যালয়ে মনোনয়ন বোর্ডের আনুষ্ঠানিকতা শুরু হয়। মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করেন খালেদা জিয়া। পদাধিকারবলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা মনোনয়ন বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার রাত সাড়ে ৮টায় মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী পাঁচ প্রার্থী গুলশান কার্যালয়ে প্রবেশ করেন। তারা হলেন- দলের বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাবেক সাংসদ মেজর (অব) আখতারুজ্জামান, সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক শাকিল ওয়াহেদ সুমন, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এম এ কাউয়ুমের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাসিত আঞ্জু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০ দলীয় জোটডিএনসিসিঢাকা উত্তর সিটি কর্পোরেশনতাবিথ আউয়ালবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT