চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তরুণদের ক্ষমতায়নে হ্যাকাথনের মতো অনুষ্ঠান অব্যাহত থাকবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২০
তথ্যপ্রযুক্তি
A A

দেশের সম্ভাবনাময় তরুণদের ক্ষমতায়ণে এসডিজি হ্যাকাথনের মতো অনুষ্ঠান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মুঠোফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক।

উদ্ভাবন ও প্রযুক্তিতে আগ্রহী তরুণদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস্‌) সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন আর্থ-সামাজিক সমস্যার ডিজিটাল সমাধানে উৎসাহ দেওয়ার লক্ষ্যে আয়োজিত বাংলালিংক এসডিজি হ্যাকাথন “কোড ফর অ্যা কজ”-এর দ্বিতীয় আসর সম্পন্ন   হয়েছে।

বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “বাংলালিংক এসডিজি হ্যাকথনের দ্বিতীয় আসরের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আগ্রহীদের প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে এসডিজি-এর সাথে সম্পর্কিত বিশেষ কিছু আর্থ-সামাজিক সমস্যা সমাধানের সুযোগ দিতে আমরা বিশেষ এই প্ল্যাটফর্ম চালু করেছিলাম।

হ্যাকাথনে অংশগ্রহণকারীরা যেসব ডিজিটাল পরিকল্পনা প্রস্তুত করেছে সেগুলিতে সমস্যাগুলি সমাধানের বিভিন্ন নতুন পদ্ধতি পরিলক্ষিত হয়। দেশের সম্ভাবনাময় তরুণদের ক্ষমতায়নে আমাদের এ ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি, ডিজিটাল উদ্যোগের মাধ্যমে আমাদের আর্থ-সামাজিক উন্নয়নের কার্যক্রমে তাদের অভিনব চিন্তা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।”

আগ্রহী তরুণরা অনলাইন সাবমিশনের মাধ্যমে বাংলালিংক এসডিজি হ্যাকাথন-এ অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের ডিজিটাল পরিকল্পনার কার্যকারিতার ভিত্তিতে নির্বাচিত ৩ সদস্য বিশিষ্ট ২৫টি দল হ্যাকাথনে অংশগ্রহণ করে কর্মসংস্থান, মানসম্মত শিক্ষা, জলবায়ু ও লৈঙ্গিক সমতা বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান করে সেগুলি উপস্থাপন করে।

টিম কোয়ার্কিবিটস্‌, টিম বিনটএক্স ও টিম এরিয়াল এক্স নারীদের জন্য চ্যাটবোটভিত্তিক আইনগত সহযোগিতা, শিশুদের জন্য ডিজিটাল শিক্ষা ও ড্রোনভিত্তিক বীজবপন পদ্ধতির উপর পরিকল্পনা উপস্থাপন করে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে।

গত বছর বাংলালিংক এসডিজি হ্যাকাথন-এর প্রথম আসর অনুষ্ঠিত হয়। এই আয়োজনটিও অংশগ্রহণকারীদের বিপুল সাড়া অর্জন করে।

এসডিজি বিষয়ক সমস্যার উদ্ভাবনী ডিজিটাল সমাধান দিয়ে২৪ ঘন্টাব্যাপী প্রতিযোগিতাপূর্ণ এই হ্যাকাথন শেষে সেরা ৩টি দলের নাম ঘোষণা করে পুরস্কার প্রদান করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার মুনিরুজ্জামান শেখসহ প্রতিষ্ঠানটির অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাধুরীর প্রথম নায়ক ছিলেন তাপস

পরবর্তী

আকবরের ‘ক্রিকেট মস্তিষ্ক’ কোচদেরও হার মানায়

পরবর্তী
কোচ মাসুদ হাসানের সঙ্গে আকবর আলী

আকবরের ‘ক্রিকেট মস্তিষ্ক’ কোচদেরও হার মানায়

গণমাধ্যমকে লেখা সরকারি চিঠিতে শিষ্টাচার-সৌজন্য থাকছে?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT