চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তবে কি করোনার সঙ্গেই হবে মানুষের বসবাস?

হাসিনা আকতার নিগার হাসিনা আকতার নিগার
৯:২২ পূর্বাহ্ণ ১২, মে ২০২০
মতামত
A A
করোনাভাইরাস

মনে হচ্ছে নোবেল করোনাভাইরাস এখন মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে ওতোপ্রোতোভাবে। এ ভাইরাসে আক্রান্ত বা মৃত্যুর হবার খবরে আতঙ্কিত হয়ে পড়ছে না মানুষ। বরং কর্মহীন সাধারণ ছুটিতে মানুষ অস্থির এখন। কারণ আর্থিক সংকট কাটিয়ে উঠার কোন পথ খুঁজে পাওয়া যাচ্ছে না। একমাত্র উপায় হলো স্বাভাবিক জীবনে ফিরে আসা। এ অবস্থা শুধু যে বাংলাদেশে তা কিন্তু নয়। সারাবিশ্ব পরিস্থিতির দিকে লক্ষ্য করলে দেখা যায় যে, উন্নত দেশগুলো আর লকডাউন রাখতে চায় না। কারণ অর্থনৈতিক খাতের স্থবিরতা কোভিড-১৯ এর চেয়ে ভয়ংকর।

রোগের কারনে মানুষের মৃত্যুকে বাস্তবতা ধরে নিয়ে এগিয়ে যেতে চায় বিশ্ব। মানবিক ভাবনাতে এ ধারণা কষ্টকর। কিন্তু যুক্তির কাছে আবেগ পরাজিত। নির্মম সত্য হলো, যতদিন না কোভিড-১৯ এর কোন প্রতিষেধক আবিষ্কার হচ্ছে ততদিন এক নিষ্ঠুর অবস্থার শিকার হবে মানুষ। তাই মহামারীর দুর্ভিক্ষ থেকে বাঁচতে লকডাউনের বিকল্প চিন্তা করতে হচ্ছে সরকার ও দেশকে। এ প্রেক্ষিতে একটাই জিজ্ঞাসা, তাহলে কি করোনার সঙ্গে হবে মানুষের বসবাস?

কথায় আছে, ‘প্রয়োজন কোন নিয়ম মানে না। ‘ আজ বাস্তবতার মুখোমুখিতে দাঁড়িয়ে মানুষকে সিদ্ধান্ত নিতে হচ্ছে দুটি বিষয়ে। কোভিড-১৯ প্রতিরোধ করতে লকডাউনের নিয়ম মেনে ঘরে থাকব। নাকি জীবন ও মৃত্যুকে নিয়তির হাতে ছেড়ে দিয়ে বাঁচার তাগিদে কর্মক্ষেত্রে যাবো। জীবনের চাহিদাকে স্বীকার করার কোন পথ নেই। সুতরাং জীবিকার তাগিদে বাইরের যেতে হবে৷ এক্ষেত্রে মানুষকে কোভিড১৯ থেকে বাঁচতে হলে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে অবশ্যই। আর এ নিয়মটি মানুষকে মানতে হবে নিজের এবং পরিবার পরিজনের স্বার্থে।

বাংলাদেশে লিখিত ও অলিখিতভাবে লকডাউন এখন অনেকটাই শিথিল। এতে করে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু হার বাড়ছে। দেশের গার্মেন্টস সেক্টর খোলা। নগর ভিত্তিক মার্কেটগুলো বন্ধ হলেও মফস্বলে দোকানপাট, মার্কেট খোলা হচ্ছে। সে সাথে অভিজাত শ্রেনীদের পছন্দনীয় ফ্যাশন হাউস ( আড়ং,ইয়োলো) নিয়ম মেনে ঈদ শপিংয়ের জন্য খুলেছে। দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় নিত্যসামগ্রীর জন্য মানুষ বাজারে যাচ্ছে। তবে সেখানে নিয়ম মানা হয় না তেমন করে। ব্যাংকের ক্ষেত্রেও গ্রাহকদের অবস্থা একই। অন্যদিকে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে আগের মত তৎপর নয়। পাড়া মহল্লায় দোকান পাট খোলা ও মানুষের চলাচল থাকে রাত অবধি। সামগ্রিকভাবে বাংলাদেশ যে কোভিড-১৯ এর ভয়াবহতার দিকে আগাচ্ছে তা ৬৫ তম দিনের আক্রান্তের হার দেখেই বুঝা যায়।

সহস্রাধিক ছাড়িয়েছ আক্রান্তের সংখ্যা। কিন্তু সব কিছুতে কেমন যেন গা সওয়া ভাব। আসলে মৃত্যু শোক নিজের দুয়ারে কড়া না দিলে বুঝা যায় না এর বেদনা কতটুকু। লক ডাউন মাসের পর মাস চলতে পারে না এটা সত্য। তথাপি বাংলাদেশ যেভাবে নিজেকে ঝুঁকির মুখে দাঁড় করিয়ে দিলো তার দায় কে নিবে। সরকার ও জনগনের মাঝে যে সমন্বয়হীনতা রয়েছে তা সুস্পষ্ট। চিকিৎসা খাতের অব্যবস্থাপনা, ত্রানের অনিয়ম দূর্নীতি নিয়ে সামাজিক ও গণমাধ্যমে সরব ছিল জনগণ। কিছু বিধিনিষেধের কারণে চিকিৎসা অব্যবস্থাপনা নিয়ে এখন কিছুটা স্তিমিত অবস্থা বিরাজ করছে। করোনাকালে মামলা আর চাকরি হারানো ভয়ে মানুষ মুখ খুলতে নারাজ।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন ৩৬তম। দক্ষিণ এশিয়ায় তৃতীয়। এই অঞ্চলে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে প্রতিবেশী ভারতে, তারপরেই পাকিস্তানের অবস্থান।

Reneta

গত ৮ মার্চ থেকে এ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, প্রতি সপ্তাহেই সংক্রমণ বাড়ছে। অর্থাৎ আক্রান্তের হার সব সময়ই উর্দ্ধমুখী। লকডাউন, সাধারণ ছুটি ও পুলিশের কঠোর কার্যক্রমের মাঝেও এ ভাইরাসকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। তিন জন ব্যক্তির সংক্রমনের কথা প্রথমে জানানো হয় ৮ মার্চ। ১৪ মার্চ পর্যন্ত আক্রান্ত ছিল সে তিনজনই । পরের সপ্তাহে আক্রান্ত বেড়ে দাঁড়ায় ২৪ জনে। তৃতীয় সপ্তাহে আক্রান্ত হন আরও ২৪ জন। চতুর্থ সপ্তাহ শেষে​ মোট আক্রান্ত ছিল ৭০ জন। ওই সপ্তাহে আক্রান্ত হয়েছিলেন ২২ জন। শুধু চতুর্থ সপ্তাহেই আগের সপ্তাহের চেয়ে কম সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছিলেন।

তবে এর পরের সপ্তাহ থেকে সংক্রমণ বড় আকারে বাড়তে শুরু করে। ওই সময় পরীক্ষার সংখ্যাও বাড়ানো হয়। পঞ্চম সপ্তাহে শনাক্ত হয় ৪১২ জন। ষষ্ঠ সপ্তাহ শেষে মোট আক্রান্ত বেড়ে দাঁড়ায় ২ হাজার ১৪৪ জনে। এর মধ্যে ১ হাজার ৬৬২ জনই শনাক্ত হন ষষ্ঠ সপ্তাহে। সপ্তম সপ্তাহে শনাক্ত হন ২ হাজার ৮৫৪ জন। অষ্টম সপ্তাহে ৩ হাজার ৭৯২ জন এবং নবম সপ্তাহে ৪ হাজার ৯৮০ জন শনাক্ত হন। দশম সপ্তাহের দ্বিতীয় দিনে সহস্রাধিক জন শনাক্তের খবর জানানো হয়েছে।

এ অবস্থায় দেশ কোন দিকে যাচ্ছে তা খতিয়ে দেখার জন্য একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা খুব প্রয়োজন। কোভিড-১৯ এমন এক ব্যাধি, যা পরিবার সমাজ, দেশকে পুংগ করে দিচ্ছে ক্রমশ। সাময়িক সময়ের কষ্টকে সম্মিলিতভাবে সামাল দিতে চেষ্টা করা দরকার। সরকারি বেসরকারি ভাবে কোভিড১৯ কে প্রথম দিকে নিয়ন্ত্রণ করার জন্য যে প্রচেষ্টা ছিল তা এ মুহুর্তে আরও বেশি দরকার। ঈদ উৎসব, রমজানের ইফতার বছর ঘুরে আসবে । কিন্তু পরিবার থেকে কেউ চির বিদায় নিলে, সে আর ফিরে আসবে না। তাই মহামারীর কালে এ অদৃশ্য ভাইরাস থেকে মুক্তি পেতে সচেতন হতে হবে সবাইকে। জীবন ও জীবিকার মাঝে দীর্ঘ সময় ধরে করোনা ভাইরাসকে জিইয়ে রাখতে পারে মানুষ। কারণ এর বাহক মানুষ ছাড়া অন্য কোন প্রাণি নয়। সুতরাং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারকে এগিয়ে যেতে হবে সঠিক পথে। কারণ করোনার সংগে মানুষের বসবাস মানে প্রতিনিয়ত মৃত্যুকে আহব্বান করা।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থায় চুক্তিভিত্তিক নতুন নিয়োগ

জুলাই ২৪, ২০২৬
ছবি; সংগৃহীত।

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস নরেন্দ্র মোদির

জুলাই ২৪, ২০২৬
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন, ফাইল ছবি

ধর্মমন্ত্রীর রোগমুক্তি কামনায় হেফাজতের দেশব্যাপী দোয়া মাহফিল

জুলাই ২৪, ২০২৬
গোদি মিডিয়া'কে ধিক্কার দিচ্ছে ভারতীয় ছাত্র-যুবকরা

গোদি মিডিয়া’কে ধিক্কার দিচ্ছে ভারতীয় ছাত্র-যুবকরা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT