চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তবে কি আলিসের বিপিএল শেষ?

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:৫৪ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ মাথায় নিয়েই খেলে যাচ্ছিলেন বিপিএল। ২৬ জানুয়ারি হওয়ার কথা বোলিং পরীক্ষা। কিন্তু তার আগেই পড়লেন হাঁটুর চোটে। নেট বোলার হিসেবে এসে অভিষেকে হ্যাটট্রিক করে সাড়া জাগানো ঢাকা ডায়নামাইটসের অফস্পিনার আলিস আল ইসলামের বিপিএলে খেলাই অনিশ্চিত হয়ে পড়েছে।

প্রাথমিক পর্যবেক্ষণের পর ঢাকার টিম ম্যানেজার আজম ইকবাল জানান চোট গুরুতর বলেই ধারাণা করা হচ্ছে, ‘আলিসের চোট আমরা যা দেখেছি তাতে একটু বেশিই মনে হচ্ছে। দেখা যাক; এক্স-রে, এমআরআই করানোর আগ পর্যন্ত জোর দিয়ে কিছু বলতে পারছি না। এখন পর্যন্ত যা দেখেছি তাতে মনে হচ্ছে না সে ভালো অবস্থায় আছে।’

সিলেট সিক্সার্সের বিপক্ষে শুক্রবারের ম্যাচে লং-অনে ফিল্ডিং করার সময় থ্রো করতে গিয়ে হাঁটুতে টান লাগলে মাটিতে লুটিয়ে পড়েন আলিস। পরে ইনিংসের নবম ওভারে বোলিংয়ে এসে ডেলিভারির আগে আবার টান লাগে হাঁটুতে। চলে যেতে হয় মাঠের বাইরে। তার আগে একটি ওভার করেন আলিস। দেন মাত্র ২ রান।

গত ১১ জানুয়ারি মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়ে ঢাকাকে জেতান আলিস। ২২ বছর বয়সী এই তরুণের সব ধরণের ডেলিভারিই সন্দেহজনক বলে রিপোর্ট দেন আম্পায়াররা।

সাধারণত কোনো বোলার অভিযুক্ত হলে ১৪ দিন পর্যন্ত ম্যাচ খেলতে পারেন। পরে বোলিং টেস্টে বৈধতার ছাড়পত্র পেলেই ফিরতে পারেন ম্যাচ খেলায়। চোটে পড়ায় পেছাতে পরে আলিসের বোলিং পরীক্ষাও।

ট্যাগ: আলিস আল ইসলামবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্যাতনের শিকার নারীরা কেন বিচার পাবেন না?

পরবর্তী

বুকভরা স্বপ্ন নিয়ে ছুটে চলা এক রিকশাচালকের গল্প

পরবর্তী

বুকভরা স্বপ্ন নিয়ে ছুটে চলা এক রিকশাচালকের গল্প

‘দাওয়াতে যাওয়া’র বদলে চিরনিদ্রায় স্কুলছাত্র মামুন আর মিলন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে নজরুল আমাদের শক্তি: রিজভী

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বাড়ছে, নিখোঁজ ৫৭৯

আগস্ট ২৭, ২০২৬

এমবাপের হ্যাটট্রিক, ভিনি-বেলিংহ্যাম কে ভালো খেললেন না রিয়ালের জয়ে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT