চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তবু স্বপ্ন দেখছে অ্যাটলেটিকো

অমৃত মলঙ্গী অমৃত মলঙ্গী
১০:১৫ অপরাহ্ণ ০৯, মে ২০১৭
স্পোর্টস
A A

প্রতিপক্ষ দলে একটা রোনালদো আছে। আছে সাইডলাইনে জিদান নামের ‘তরুণ’ এক কোচ। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে হলে অ্যাটলেটিকোকে জিততে হবে ৪-০ গোলে। এমন হুমকির মুখেও তারা আশা ছাড়ছে না। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলটির কোচ সিমিওনে বলেছেন, ‘আমরা লড়াই করবো। গোলের জন্য ঝাঁপাবো।’

বুধবার রাতে (বাংলাদেশ সময় পৌনে একটায়) অ্যাটলেটিকোর মাঠে মুখোমুখি হবে দুই দল। সেমিফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ৩-০ গোলের জয় পায় রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকো সেদিন রিয়ালের গোলমুখে মাত্র একটি শট নেয়। সিমিওনের অধীনে এমন বাজেদিন দেখেনি দলটি।

জিদানের অধীনে রিয়ালের পারফর্ম্যান্স নিয়ে বিভিন্ন আলোচনা থাকলেও এ কথা স্বীকার করতেই হবে ইতিহাসের যে কোনও ভালো সময়ের চেয়ে তারা এতটুকু খারাপ অবস্থানে নেই। নিজেদের শেষ ৬০ ম্যাচের প্রত্যেকটিতে গোল করেছে তারা। শুধু তাই নয়; এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ১১টি ম্যাচে কমপক্ষে দুটি করে গোল করেছে রোনালদোরা।

Banglabid

দলটির শক্তি কোন পর্যায়ে ঘোরাফেরা করছে সেটা বুঝতে হলে শনিবারের ম্যাচটি স্মরণ করতে হবে। লা লিগায় গ্রানাডার বিপক্ষে জিদান সেদিন ৯টি পরিবর্তন এনেও ৪-০ গোলের জয় নিয়ে বেরিয়ে যান। অন্যদিকে সিমিওনে একজনকে বিশ্রাম দিয়ে এইবারের বিপক্ষে ১-০ গোলের জয় পান।

‘বুধবার সত্যিকার অর্থে আমাদের জন্য একটা কঠিন ম্যাচ অপেক্ষা করছে। কিন্তু কিছুই অসম্ভব নয়,’ ছেলেদের তাতাতে সিমিওনে বলেন, ‘আমরা বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলছি। যারা প্রত্যেক ম্যাচে গোল করছে। কিন্তু আমরাও পারি। আমার বিশ্বাস বলছে আমরা জিততে পারি।’

অ্যাটলেটিকো ডিফেন্ডার জোসে গিমিনেজ রোববার অনুশীলনে যোগ দেওয়ায় দলটি কিছুটা স্বস্তিতে আছে। কিন্তু এখনও রাইটব্যাক জুয়ানফ্রান এবং সিমি ভ্রাসালজকোকে নিয়ে শঙ্কা রয়েছে। প্রথম লেগেও দুজন মাঠের বাইরে ছিলেন।

Reneta

জিদান সেই তুলনায় কিছুটা বেশি নির্ভার। পেপে এবং রাফায়েল ভারানেকে অনুশীলন করতে দেখা গেছে। কিন্তু এই দুই ডিফেন্ডার ম্যাচ খেলবেন কি না সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি রিয়াল বস।

‘অন্য যেকোনও একটা ম্যাচের মতো আরেকটা ম্যাচ খেলতে যাচ্ছি আমরা। আমরা দেখতে চাই কী ঘটে। কিন্তু আমাদের টার্গেট একই থাকবে।’ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন জিদান।

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে এই নিয়ে শেষ চার মৌসুমেই দেখা হল দুই নগর প্রতিদ্বন্দ্বীর। যার মধ্যে একটাতেও জিততে পারেনি অ্যাটলেটিকো। বুধবার এই অতীত বদলে ফাইনালে যেতে হলে গড়তে হবে ইতিহাস। লিখতে হবে ‘মহাকাব্য’। কিন্তু বাস্তবতা হলো সেই স্বপ্ন দেখলেও পূরণের সাধ্য নিয়ে কয়েকবার ভাবতে হবে দলটিকে!

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সড়ক দুর্ঘটনায় পঞ্চগড় জেলা আ. লীগের সহসভাপতি নিহত

পরবর্তী

চুরির মামলায় ১১ মাসের শিশুর বিরুদ্ধে চার্জশিট, তদন্ত কর্মকর্তাকে তলব

পরবর্তী

চুরির মামলায় ১১ মাসের শিশুর বিরুদ্ধে চার্জশিট, তদন্ত কর্মকর্তাকে তলব

কার্ডিফের ফাইনালে জুভেন্টাস

সর্বশেষ

বাংলাদেশের সাথে সীমান্ত সুরক্ষিত না হওয়া পর্যন্ত ভারত নিরাপদ নয়: অমিত শাহ

আগস্ট ২১, ২০২৬

ইউএনও সাইফুল ইসলামের অভিযানে রূপগঞ্জে আতঙ্কে মাদক কারবারিরা

আগস্ট ২১, ২০২৬

সালমান-নয়নতারার সেই ছবির নাম ‘মনস্টার’!

আগস্ট ২১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত: নিহত সব যাত্রী

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর: ১ ঘণ্টার মধ্যেই বিবৃতি প্রত্যাহার রাষ্ট্রপতি ভবনের

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT