ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে ঝামেলার পরও ট্রাম্পের পক্ষেই কথা বললেন চেল্টন জেনার।
সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বললেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে ভোট দিয়েও তার কোন অনুশোচনা নেই।
‘ট্রান্সজেন্ডার ইস্যুতে ট্রাম্পের কথাগুলোকে আমি সাপোর্ট করি না, এমনকি তার আরও অনেক বিষয়কে আমি সাপোর্ট করি না। কিন্তু আসলে প্রয়োজন সিষ্টেমের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন নয়,’ বলেন জেনার।
জেনার বরাবরই ট্রান্সজেন্ডার ইস্যুতে শক্ত অবস্থানে থেকেছেন। কিন্তু তার রক্ষণশীল রাজনীতির জন্য ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মধ্যে থেকে বেশ সমালোচনারও সম্মুখীন হয়েছেন।
সিএনএনকে তিনি বলেন: গত দুই বছরে আমি নানা সময়ে নানা ভুল করেছি। কিন্তু তা থেকে আমি শিখতে চেষ্টা করেছি। আশা করছি আগামীতে আরও ভালো কিছু করতে পারবো।
চেল্টন জেনার একজন আমেরিকান টেলিভিশন ব্যক্তিত্ব যিনি সাধারণভাবে ব্রুস জেনার নামেই পরিচিত। সিএনএন








