চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তফসিল ঘোষণাকে সামনে রেখে অরাজকতা হলে ব্যবস্থা: ইসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৭ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৮
বাংলাদেশ
A A
রিটার্নিং অফিসার-নির্বাচন কমিশন-ভোটের অধিকার

তফসিল ঘোষণাকে সামনে রেখে যেকোনো অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃংখলা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর পাশাপাশি কোনো অনিবন্ধিত রাজনৈতিক দলের সাথেও ইসি বৈঠক করবে না বলেও জানানো হয়েছে।

এছাড়া ৮ নভেম্বর নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণা করার জন্য অনড় অবস্থানে থাকতে বলেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি।

বুধবার বেলা ১১টার দিকে জাতীয় পার্টির বিশাল প্রতিনিধিদল নিয়ে ৮ নভেম্বরের তফসিল ঘোষণা যেন না পেছায় সেই দাবি জানিয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

৮ দফা দাবি নিয়ে প্রায় দেড় ঘণ্টা বৈঠক শেষে তারা জানান, জাতীয় পার্টি আগামী নির্বাচনকে সহিংসতা এবং কালোটাকা মুক্ত দেখতে চায়।

বিকেল ৪ টায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামের নেতৃত্বে ১৭ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে বসে নির্বাচন কমিশনের সাথে।সোমবার জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে ইসির বৈঠকে ঐক্যফ্রন্টের নেতারা যে অশালীন আচরণ করেছেন তার প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ।

পরে তারা গণমাধ্যমে জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে নিয়ন্ত্রণ নয় বরং স্বাধীনভাবে কাজ করার বিষয়ে হস্তক্ষেপ করবে না আওয়ামী লীগ।

Reneta

দিন শেষে নির্বাচন কমিশন জানায়, আগামীকাল তফসিল ঘোষণার জন্য প্রস্তুত ইসি। তবে নির্বাচনকে কেন্দ্র করে কোনো অনিবন্ধিত রাজনৈতিক দলের সাথে বৈঠক করবে না ইসি।

এদিন সন্ধ্যা সাড়ে ৬টার পর ইসলামী ঐক্য জোটের সঙ্গেও বৈঠকে বসে নির্বাচন কমিশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগইসিতফসিল ঘোষণাবিএনপিলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাবিতে চীনের অধ্যাপকের যোগদান 

পরবর্তী

মাতাল-নায়কের গানগুলোর ‘পেছনের গল্প’ শোনাবেন অধরা

পরবর্তী

মাতাল-নায়কের গানগুলোর ‘পেছনের গল্প’ শোনাবেন অধরা

ভক্তকে ‘ভারত ছাড়তে’ বলে নিজেই পুড়ছেন কোহলি

সর্বশেষ

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT