চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তফসিলে সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটেছে: ২০ দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

সরকার জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটিয়ে একতরফাভাবে আবার একটি নির্বাচন করতে চেষ্টা করছে, এতে সরকারের আরেকটি ইচ্ছার প্রতিফলন ঘটতে যাচ্ছে।

তফসিল ঘোষণার পর বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক শেষে প্রতিক্রিয়া জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন: নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলাম। আমরা স্পষ্টত জানিয়েছি তফসিল পিছিয়ে দেয়ার জন্য। কিন্তু তারা পিছিয়ে নেয়নি।

‘এই তফসিল জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থী, এই নির্বাচন এদেশের জনগণ গ্রহণ করবে না। আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে, ঐক্যফ্রন্টের মিটিং আছে, তারপর আমরা আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো।’

সংবাদ সম্মেলনে কর্নেল অলি আহমেদ বলেন: হুইল চেয়ারে বসিয়ে তিন বারের প্রধানমন্ত্রীকে অসুস্থ অবস্থায় পরিত্যক্ত কারাগারে পাঠানো হয়েছে। এটা তাকে হত্যা করার একটা ষড়যন্ত্র।

তিনি বলেন: উচ্চ আদালতের নির্দেশে তাকে যে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাতে তারা সম্মান করবেন বলে আশা করেছিলাম। তার চিকিৎসার অবস্থা তার পরিবারেরও কেউ জানে না। অনতিবিলম্বে তাকে জেল থেকে মুক্তি দেয়া হোক অন্যথায় জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটবে না।

Reneta

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২২ নভেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ২৯ নভেম্বর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তফসিলমির্জা ফখরুল ইসলাম আলমগীরলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT