চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তনু মরে গিয়ে আমাদেরও মেরে রেখে গেছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

তনুর ইস্যুতে সরগরম পুরো দেশ। কিন্তু কতদিন? একটার পর একটা ঘটে যাওয়া সমস্যার মধ্যে একটি বিষয় চাপা পড়ে যেতে খুব বেশি সময় লাগে না। সেসব কথাই এবার নিজের স্ট্যাটাসে তুলে আনলেন সাংবাদিক আরিফ জেবতিক।

ফেসবুকে তিনি একটি পোস্টে লিখেন, তনুর ছবি চোখে ভাসে। আমাদের পাশের বাড়ির মেয়েটি। আমরা যারা অলিতে গলিতে জড়াজড়ি করে বড় হয়েছি, তাদের পাশের বাড়িতে তনুরা থাকে। এরা বড় মায়া মায়া হয়, ছোটবেলা বাসার ছাদে নয়তো ছোট উঠোনে ইচিংবিচিং খেলে, একটু বড় হলে কলেজে যায়। পাড়ার আশেপাশে দুয়েকটা টিউশনি করে, কলেজে আবৃত্তি করে, কলেজ শেষ করে নাটকের দলে স্ক্রিপ্টটা খানিক পড়ে উসখুস করে, সন্ধ্যা নামে নামে প্রায়, একটা টিউশনি সেরে বাড়ি ফিরে নিজের পড়া পড়তে বসতে হবে। টেবিলটা এলেমেলো, মা বকুনি দেয়, একটা ছোট কি বড় ভাই মমতায় আগলে রাখে, বাড়ির সামনে দিয়ে সাইকেলে একটা তরুণ রোজ সকালে চলে যায়, অকারণে একটা টুং করে বেল বাজায়-

তনু আমাদের পাশের বাড়ির মেয়ে।

তনু আমাদের বোন, তনুর মতো একটা লক্ষ্মী মেয়ে হওয়ার জন্য মা আমাদের ছোটবোনটাকে বকুনি দেয়; তনু একটা হাসিখুশি মেয়ে, পাড়ার বড় ভাইরা তাকে নিয়ে খারাপ কথা বলে না বরং তুই তুকারি করে হেসে হেসে নিজের বোনের মতো আগলে রাখে, তনুর কাছে বাড়ির উঠোন আর আশপাশটা একই রকম নিরাপদ মনে হয়।

এরপর সেই বিভৎস দিনের কথা উল্লেখ করে কথাসাহিত্যিক আরিফ জেবতিক লিখেন, তারপর- একদিন তনুর লাশ পাওয়া যায় সেই নিরাপদ সীমানার মধ্যে। তারপর প্রতিদিন তনুকে বারবার মরতে হয়। তনুর বাবা-মাকে বারবার হয়রানিতে পড়তে হয়, তনু মরে গিয়ে তাদেরকেও মেরে রেখে যায়। তনুর যে ভাইটি প্রথম মিছিল করেছিল, সে গুম হয়ে যায়। তনু মরে গিয়ে তাকেও মেরে রেখে যায়। তনুর লাশ কবর থেকে তুলে এনে ছিন্নবিচ্ছিন্ন করে নবিশ ডাক্তার। একজোড়া বুটের নিচের থেঁতলে যাওয়া ঘাস কে যেন পরিস্কার করে ফেলে সেই ঝোঁপের মধ্যে। মিডিয়া ব্ল্যাক আউট হয়ে যায় ধীরে ধীরে।

এরপরে আরো বেশি পরিবর্তনের কথা উল্লেখ করে এই ব্লগার লিখেন, তারপর নিত্যনতুন ইস্যু আসে। বাংলাদেশ ব্যাংকের হাজার কোটি টাকার খবরটা ভুলে যাই দ্রুতই। মুশফিক বেয়াদবি করেছে, আমাদের আহত মোড়ালানুভূতি নিয়ে আমরা সেখানে ব্যস্ত হয়ে পড়ি। ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন, চার বলে চার ছক্কা। হইচই। বাঁশখালিতে পুলিশের গুলিতে মরে গেছে ৫ জন গ্রামবাসী। এসব নিয়ে আমারও লেখার কথা। তনু এখন ইতিহাস। তনুকে হজম করে ফেলেছে রাষ্ট্র। আমার দরকার নতুন ইস্যুগুলো নিয়ে কিছু লেখা। অথচ, আমি লিখতে পারি না। 

Reneta

তনু আমার বোন ছিল। তনুকে হজম করে ফেলেছে রাষ্ট্র। তনু হত্যার খুনিরা অধরাই রয়ে যাবে। দুয়েকটা রাগী তরুণ প্ল্যাকার্ড উঁচিয়ে দাঁড়িয়ে থাকবে রাস্তার মোড়ে। প্রাপ্তি বলতে এর বেশি কিছু নেই। অন্যকিছু নিয়ে লিখতে চাই। নিজের আঙুলগুলোর দিকে তাকাই। আঙুলে জোর নেই। লাথি দিয়ে যদি সব উল্টে পাল্টে দিতে পারতাম-কিন্তু পায়ে সেই জোর কই? শক্তিহীন হাত-পা নিয়ে স্থবির পড়ে থাকি। তনু মরে গিয়ে আমাদেরকেও মেরে রেখে গেছে। আমাদের শক্তিহীনতাকে এভাবেই উলঙ্গ করে দিয়ে গেছে বোনটা আমার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তনু হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT