চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তদন্তে পুলিশের গাফিলতির জন্যই খালাস!

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৫৬ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৭
সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮ দলের অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর পুরান ঢাকায় দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলার রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের যে ৮ জন নেতাকর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন তার মধ্যে ৬ জনকে হাইকোের্ট রেহাই দিয়ে ৪ জনকে যাবজ্জীবন ও ২ জনকে খালাস দিয়েছেন । ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ওই হত্যা মামলায় ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক। এরপর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। সেই সঙ্গে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করে আসামিরা। আপিলে মৃত্যুদণ্ড পাওয়া ৮ জনের মধ্যে ২ জনের দণ্ড বহাল আছে, ৪ জনের মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছে ২ জন। আর ১৩ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে ১১ জনের দণ্ড বহাল থাকলেও ২ জন খালাস পেয়েছে। আপিলের রায় আগে দণ্ডপ্রাপ্ত অনেকে খালাস ও দণ্ড কমে যাওয়াতে বিষ্ময় প্রকাশ করেছে বিশ্বজিৎ দাসের পরিবার। নিম্ন-আদালতের রায় বহাল না থাকায় শোকে দু:খে বিভিন্ন গণমাধ্যমের কাছে তাদের হতাশা প্রকাশ করেছেন। ২০১৩ সালের ৫ মার্চ পুলিশ ছাত্রলীগের ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল, তারপরে দীর্ঘসময় ধরে চলে তদন্ত। তদন্ত চলার সময় ও নিম্ন আদালতে রায়ের আগে পরে দণ্ডপ্রাপ্ত আসামীদের অনেকে পুলিশ দীর্ঘ সময় খুঁজে না পেলেও তাদেরকে প্রকাশ্যে বিভিন্ন সভা-সমাবেশ ও সামাজিক মাধ্যমে সক্রিয় থাকার খবর প্রকাশ হয়েছে গণমাধ্যমে। আজ রায় দেয়ার সময় এই আলোচিত হত্যা মামলার তদন্ত বিষয়ে গাফিলতি হয়েছে বলে উল্লেখ করেছেন মহামান্য আদালত। রায়ের পর গণমাধ্যমের সামনে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজিবুর রহমান প্রতিক্রিয়া জানানোর সময় বিষয়গুলো উল্লেখ করেছেন। এছাড়া আসামীদের বয়স, তাদের ছাত্র পরিচয় ও সাক্ষ্য প্রমাণ বিবেচনায় এনে এ পরিবর্তিত রায় হয়েছে বলেও জানান তিনি। ঘটনা প্রবাহ, তদন্ত ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালাত তার নিজ ধারায় রায় দেন, সেটাই স্বাভাবিক। কিন্তু ঘটনার তদন্তে যে গাফিলতির কথা আলোচিত হচ্ছে, তাতে আমরা উদ্বেগ জানাচ্ছি। এতে পুলিশ তথা তদন্তকারী সংস্থার উপরে জনগণের নেতিবাচক ধারণা হবে বলে আমাদের আশঙ্কা। ভবিষ্যতে এসব বিষয়ে কর্তৃপক্ষ যত্নবান, দায়িত্বশীল ও যথাযথ ভুমিকা পালন করবে বলে আমাদের আশাবাদ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বজিৎ হত্যা: ছাত্র রাজনীতি আর তার গৌরব ধরে রাখতে পারছে না

পরবর্তী

নেইমারের টাকার ‘ভাগ’ চায় সান্তোসও

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমারের টাকার ‘ভাগ’ চায় সান্তোসও

প্রধান বিচারপতির সঙ্গে আইনজীবীদের আলোচনা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতির সঙ্গে কী কথা হলো আওয়ামী আইনজীবীদের

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT