চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্য গোপন করছেন ফিরে আসা দুই রাজনীতিক: পুলিশ

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
৯:৪৯ পূর্বাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৮
অপরাধ
A A

নিখোঁজ থাকার সময়ে বিএনপি নেতা সাদত হাসান ও কল্যাণ পার্টির আমিনুর রহমান কোথায় এবং কী অবস্থায় ছিলেন জিজ্ঞাসায় সে বিষয়ে তারা তথ্য গোপন করেছেন বলে সন্দেহ গোয়েন্দাদের। তাদেরকে অপহরণ করা হয়েছিলো নাকি গ্রেপ্তার এড়াতে তারা আত্মগোপনে ছিলেন জানার চেষ্টা করছে গোয়েন্দা পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিবি) জয়েন্ট কমিশনার মো. আবদুল বাতেন বলেছেন: তারা তাদের মতো করে বক্তব্য দিচ্ছেন, সঠিক কোন তথ্য দিচ্ছেন না। তারা কখনও বলছেন আত্মীয়র বাসায় ছিলেন, আবার কখনও বলছেন অন্য জায়গায়। আমরা তাদের বক্তব্যগুলো যতোবারই যাচাই-বাছাই করে দেখেছি ততোবারই বিষয়গুলোতে আমাদের সন্দেহ থেকে যাচ্ছে।

‘তাদের দেয়া বক্তব্য আমরা আরও খতিয়ে দেখছি। তদন্ত শেষ করে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। তারা যেই বক্তব্য দিচ্ছেন, তাতে এখনও মূল বিষয়টা বলা যাচ্ছে না। আমরা তাদের নিখোঁজের কারণ খুঁজে বের করবো। তাদের মতো ব্যক্তিদের নিখোঁজের কী কারণ থাকতে পারে, সেই বিষয়গুলো সামনে রেখে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি’, বলেন মো. আবদুল বাতেন।

এর আগে কথিত নিখোঁজ অবস্থা থেকে বাড়ি ফেরার পথে আগের মামলায় গ্রেপ্তার হয়েছেন বিএনপি নেতা সাদত হাসান ও কল্যাণ পার্টির আমিনুর রহমান। রিমাণ্ডে তাদের বিরুদ্ধে থাকা নাশকতা মামলা ছাড়াও জিজ্ঞাসাবাদ করা হয় নিখোঁজ থাকা নিয়ে।

তাদের দেয়া তথ্যের সত্যতা জানতে তথ্য প্রযুক্তি ব্যবহার করছে ডিবি। তবে রিমাণ্ডে জিজ্ঞাসা হয়েছে মূলত: নাশকতার মামলা প্রসঙ্গে।

এছাড়া দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ব্যবসায়ী অনিরুদ্ধ রায়, বিশ্ববিদ্যালয় শিক্ষক মোবাশ্বার হাসান এবং সাংবাদিক উৎপল দাসসহ কয়েকজন বাড়ি ফিরলেও কোথায় কী অবস্থায় ছিলেন, সে ব্যাপারে মোবাশ্বার হাসান কিছু ইঙ্গিত দিলেও অন্যরা কেউই কিছু জানাননি।

Reneta

এখনও ফেরেননি কানাডাপ্রবাসী বিশ্ববিদ্যালয় ছাত্র, ও সাবেক রাষ্ট্রদুত মারুফ জামান। নিখোঁজ থাকা প্রবাসী বিশ্ববিদ্যালয় ছাত্র ও সাবেক রাষ্ট্রদূতের অবস্থান জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উদ্ধার‌নি‌খোঁজ
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT