চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে চলচ্চিত্র ঐক্যজোট

সৈয়দ নূর-ই- আলমসৈয়দ নূর-ই- আলম
৮:১০ অপরাহ্ন ২৩, জুন ২০১৭
বিনোদন
A A
চলচ্চিত্র ঐক্যজোটের সংবাদ সম্মেলন

চলচ্চিত্র ঐক্যজোটের সংবাদ সম্মেলন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পদত্যাগ দাবি করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৬টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট। তিনি পদত্যাগ না করা পর্যন্ত চলচ্চিত্র ঐক্যজোটের কেউ তথ্যমন্ত্রণালয়ে যাবেন না। এরপর তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। তার কাছে পুরো বিষয়​টি তুলে ধরবেন।

আজ শুক্রবার বিকালে বিএফডিসির চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমটাই জানানো হয়। ​এখানে লিখিত বক্তব্য পাঠ করেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। এ সময় আরও উপস্থিত ছিলেন আলমগীর, ফারুক, রোজিনা, অঞ্জনা, রিয়াজ, মিশা সওদাগর, জায়েদ খান, পপি, খোরশেদ আলম খসরু, ডিপজলসহ চলচ্চিত্র ঐক্যজোটের আরও অনেকে।

চলচ্চিত্র ঐক্যজোট আরও সিদ্ধান্ত নিয়েছে, তথ্যমন্ত্রীর কোনো অনুষ্ঠানে কিংবা তথ্যমন্ত্রী যেসব অনুষ্ঠানে থাকবেন, সেসব অনুষ্ঠানে চলচ্চিত্র ঐক্যজোটের কেউ অংশ নেবেন না।

বিকাল চারটায় চলচ্চিত্র ঐক্যজোটের​ জরুরি সভা শুরু হয়। এই জরুরি সভায় তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘যেভাবে চলচ্চিত্রকে ধ্বংস করার চেষ্টা চলছে, সেটা ঠেকাতে করণীয় আজই ঠিক করতে হবে।’

রিয়াজ বলেন, ‘আমি তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। চলচ্চিত্রকে বাঁচাতে হলে আমাদের কঠোর অবস্থানে যেতে হবে।’

প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘আমাদের এবারের আন্দোলন হবে তথ্যমন্ত্রীর অপকর্মের বিরুদ্ধে আন্দোলন।’

Reneta

প্রযোজক ও অভিনেতা ডিপজল বলেন, ‘আমাদের জান থাকতে বিদেশি ছবি চালাতে দিব না, প্রয়োজনে আমার ব্যক্তিগত ফান্ড থেকে ১০০ মেশিন বসাব সিনেমা হলগুলোতে।’

Jui  Banner Campaign
ট্যাগ: চলচ্চিত্র ঐক্যজোটমুশফিকুর রহমান গুলজার
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT