চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্যপ্রযুক্তির রপ্তানীকারক হবে বাংলাদেশ

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৮:১২ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৭ এর প্রেস কনফারেন্সে সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আমদানীকারক দেশের বদলে বাংলাদেশ আগামী ২-৩ বছরের মধ্যে তথ্যপ্রযুক্তির রপ্তানীকারক দেশ হতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

তিনি বলেন: ইতোমধ্যে দেশে টিভি, ফ্রিজ, মোবাইল ফোন কারখানা স্থাপন শুরু হয়েছে। বৈশ্বিক ব্র্যান্ডগুলো এখানে কারখানা স্থাপনে কাজ শুরু করেছে। অনেকেই আগ্রহী হয়ে অপেক্ষায় রয়েছে।

দেশে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব ইত্যাদি উৎপাদন বা সংযোজনে ব্যবহৃত হয় এমন কাঁচামাল বা যন্ত্রাংশে বিদ্যমান শুল্ক কমানোর ফলেই এমনটি সম্ভব হয়েছে জানিয়ে তিনি বলেন: বাংলাদেশ আগামী ২-৩ বছরের মধ্যে শুধু উৎপাদনই করবে না, রপ্তানি করতেও সক্ষম হবে বলে আমরা আশা করছি।

Banglabid

বুধবার আইসিটি খাতের সবচেয়ে বড় আয়োজন ‘বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৭’ এর সংবাদ সম্মেলনে যোগ দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী।

ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন: ১৯ অক্টোবর দেশে পেপ্যালের সেবা চালু হলে মাত্র ৪০ মিনিটে সরাসরি ক্লায়েন্টের অর্থ ফ্রিল্যান্সাররা হাতে পাবেন। ইতোমধ্যে এর মাধ্যমে পরীক্ষামূলকভাবে ৭শ’র অধিক লেনেদন হয়েছে। তবে ১৯ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আনুষ্ঠানিকভাবে এর উদ্ভোধন করবেন।

‘বেশিরভাগ ক্ষেত্রেই একটা মিডিয়া হয়ে দেশে ফ্রিল্যান্সারদের টাকা আসতো। অনেক বায়ার আছে যারা পেপ্যাল ছাড়া টাকা দিতে চায় না। সেক্ষেত্রে ফ্রিল্যান্সাররা তাদের আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধব যারা বিভিন্ন দেশে থাকেন এবং পেপ্যাল ব্যাবহার করেন তাদের কাছে টাকা পাঠাতে বলতেন। কিন্তু এতে করে দেশে অনেক ফ্রিল্যান্সারের লাখ লাখ টাকাও গচ্চা দিতে হয়েছে। এখন থেকে পেপ্যালের প্লাটফর্ম দিয়ে বিশ্বের যেকোন ক্লায়েন্ট তার টাকা পেপ্যালের মাধ্যমে বাংলাদেশে পাঠাতে পারবে।’

Reneta

তিনি জানান, পেপ্যালের মাধ্যমে বিদেশি কোন ক্লায়েন্ট আপওয়ার্ক, ওডেস্ক, ইল্যান্স বা যেকোন মধ্যস্বত্ব প্ল্যাটফর্মকে বাদ দিয়েই সরাসরি পেমেন্ট দিতে পারবে। এক্ষেত্রে কেউ যদি কোন মাধ্যমে জব পোস্ট করে এবং সেটা পায়, তাহলে কাজের পর ওই ক্লায়েন্টের কাছ থেকে তার পারিশ্রমিক হিসেবে পেমেন্ট সরাসরি পেপ্যাল ব্যবহার করে আনতে পারবে। এরপর সোনালী ব্যাংকের মাধ্যমে ৪০ মিনিটের মধ্যে নিয়ে আসতে পারবে। এটা কখনও দুই ঘণ্টা লাগে আবার কখনও ৪৫ মিনিটও লাগে। তবে মিনিমাম টাইম ৪০ মিনিট।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

হরতালে নাশকতা এড়াতে পুলিশের ব্যাপক প্রস্তুতি

পরবর্তী

র‍্যাঙ্কিংয়ে শুভাশিস, ইমরুলের উন্নতি

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার শুভাশিস ব্যাটিং অনুশীলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

র‍্যাঙ্কিংয়ে শুভাশিস, ইমরুলের উন্নতি

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা প্রস্তুতি ম্যাচে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রস্তুতি ম্যাচে মাশরাফীদের বিপক্ষে কারা খেলবেন?

সর্বশেষ

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT