চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক বাজারে প্রবেশের আগে যা করণীয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

দেশে নতুন অনেক প্রযুক্তিপণ্য উদ্ভাবন হলেও সঠিক বিপণন কৌশল না থাকায় উদ্ভাবকদের মেধাস্বত্ব বা কপিরাইট নিশ্চিত হচ্ছে না। এর ফলে তা দেশীয় বাজারেই অচেনা-অজানা থেকে যাচ্ছে। তাই আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি সেবা প্রসারের আগে এসব বিষয়ে নজর দেয়া প্রয়োজন বলে দেশের প্রযুক্তিসংশ্লিষ্টরা মনে করেন।

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার প্রসারে দিনব্যাপী এ কর্মশালায় তারা এসব বিষয়ে কথা বলেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত এই কর্মশালায় কর্মশালায় সফটওয়্যার ও আইটি সেবা রপ্তানিকারক ৪০টি কোম্পানির শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, আমরা আন্তর্জাতিক বাজার প্রসার করতে চাচ্ছি, অথচ আমাদের নিজেদের পণ্য বা সেবার কপিরাইট বা মেধাস্বত্ব সংরক্ষণ নিয়ে ভাবছি না। নিজের পণ্য বা সেবা রক্ষা করা আগে প্রয়োজন।

‘অনেকেই বাজার বিশ্লেষণ না করে অন্যদের দেখাদেখি একই ধরণের পণ্য বা সেবা নিয়ে আন্তর্জাতিক বাজারে প্রবেশে চেষ্টা করে যাচ্ছে। এটাও ঠিক না। একটি বাজারে প্রবেশের আগে অবশ্যই যথাযোগ্য পণ্য বা সেবা নির্বাচন করা, বাজার যাচাই, ক্রেতার ধরণ ও দীর্ঘস্থায়িত্ব, বিনিয়োগের পরিমাণ, সঠিক ব্যবসায়িক অংশীদার খুঁজে বের করাসহ নানাবিধ অনুশীলন করে নিতে হবে।’

Reneta

বক্তারা বলেন, আমরা ভালো পণ্য বা সেবা তৈরি করতেই ব্যস্ত থাকি। ডেভেলপমেন্টেই অধিকাংশ বাজেট খরচ করে থাকি। যতো ভালো পণ্য বা সেবা তৈরি করাই হোক না কেনো, তার বিপণন বা প্রচার না হলে ক্রেতা আসবে না। তাই ডেভেলপমেন্টের তুলনায় বিপণনে অন্তত তিনগুন বেশি খরচ করা উচিত। একইসঙ্গে কোম্পানিকে বড় করার ইচ্ছা থাকলে সবচেয়ে বড় চিন্তা করা উচিত। সেই চিন্তাকে বাস্তবে রূপ দিতে মনোবল ও পদক্ষেপ নিতে হবে।

সরকার ২০২১ সাল নাগাদ ৫ বিলিয়ন মার্কিন ডলার আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তা বাস্তবায়নে স্টার্টআপ কোম্পানিগুলোকে প্রণোদনা দেয়াসহ নানাভাবে সহায়তা করা, টেকনোলজি ট্রান্সফরমেশন ও আপডেটেড থাকা, আবাসিক এলাকার আইটি কোম্পানির ট্রেড লাইসেন্স নবায়নের সুবিধা, প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার টেকনোলজি পার্ক গড়ে তোলা, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, ইন্টারনেটের দাম কমানো, বাজার গবেষণাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় আলোচিত এবং সুপারিশকৃত বিষয়গুলো বিবেচনায় রেখে একটি কর্মপরিকল্পনার খসড়াও প্রণয়ন করা হয়।

বেসিসের আন্তর্জাতিক বাজার বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান টিআইএম নুরুল কবীরের সঞ্চালনায় কর্মশালার শুরুতে এর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন বেসিসের সহ-সভাপতি এম রাশিদুল হাসান, ফারহানা এ রহমান ও আইবিপিসির নির্বাহী কর্মকর্তা মীর শরিফুল বাশার।

এসময় বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ, পরিচালক উত্তম কুমার পাল, বেসিসের সাবেক সভাপতি এস এম কামাল, এ তৌহিদ, রফিকুল ইসলাম রাউলি প্রমুখ উপস্থিত ছিলেন।

বর্তমানে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অবস্থা, প্রতিবন্ধকতা, এই খাতের উন্নয়নে করণীয়সহ বিভিন্ন বিষয় নিয়ে জাপান, গ্লোবাল আউটসোর্সিং, ইউরোপ ও আফ্রিকা এবং উত্তর আমেরিকা নিয়ে নিজস্ব কেইস স্টাডি উপস্থাপন করেন বেসিসের সাবেক সভাপতি ও ডেটাসফট সিস্টেমস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বেসিসের সাবেক সভাপতি মাহবুব জামান, রিভ সিস্টেমস লিমিটেডের গ্রুপ সিইও রেজাউল হাসান, দ্য ডেটাবিজ সফটওয়্যার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ কামাল ও গ্রাফিক পিপল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইলাহী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেসিস প্রস্তাবনা
শেয়ারTweetPin

সর্বশেষ

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

জুলাই ১৭, ২০২৬

মেজর মোজাফফর গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য

জুলাই ১৭, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শুরু হচ্ছে ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৬’

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT