চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথাকথিত বিচারপতির হাস্যকর আদেশ উল্টে যাবে: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৯ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে  ৭ মুসলিম দেশের নাগরিক প্রবেশে ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে সিয়াটল ফেডারেল আদালতের দেওয়া স্থগিতাদেশ তথাকথিত বিচার এবং হাস্যকর বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। স্থগিতাদেশের বিরুদ্ধে আদালতে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।

বিচারক জেমস রবার্টকে আইন প্রয়োগ নয়, হরণকারী বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। এছাড়া রায়কে অসাংবিধানিক বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত এ প্রেসিডেন্ট ।

হোয়াইট হাউজ মুখপাত্র শন স্পাইসার দাবি করেছেন, ‘দ্রুততম সময়ের মধ্যে বিচার বিভাগ ওই স্থগিতাদেশ রদ করতে পদক্ষেপ নেবে।’

Banglabid

তিনি বলেন, মার্কিন ভূখণ্ড নিরাপদ রাখতেই প্রেসিডেন্ট ওই আদেশ দিয়েছেন। সেই সঙ্গে মার্কিন জনগণকে রক্ষার সাংবিধানিক কর্তৃত্ব ও দায়িত্ব প্রেসিডেন্টের রয়েছে।

টুইট বার্তায় ট্রাম্প লেখেন, ‘এটা তথাকথিত একজন বিচারপতির মতামত…এটা হাস্যকর এবং এই আদেশ উল্টে যাবে।’

এর আগে, মুসলিম-প্রধান ৭টি দেশ থেকে নাগরিকদের যুক্তরাষ্ট্রে শরণার্থী, অভিবাসী ও ভ্রমণকারী প্রবেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা দেশজুড়ে সাময়িকভাবে স্থগিত করেন সিয়াটলের ফেডারেল বিচারক জেমস রবার্ট।

Reneta

গত ২৭ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের জারি করা ওই আদেশে দেশটিতে ব্যাপক বিক্ষোভ তৈরি হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুসারে বিবিসি জানায়, এ পর্যন্ত ষাট হাজার ভিসা বাতিল করা হয়েছে।

যে সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করা হয়, তার মধ্যে রয়েছে, সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান আর ইয়েমেন। ট্রাম্পের ওই আদেশের বিরুদ্ধে ওয়াশিংটন অঙ্গরাজ্য প্রথম মামলা করে। পরে মিনেসোটা রাজ্য তাদের সঙ্গে যোগ দেয়।

ওয়াশিংটনের রাজ্য অ্যাটর্নি জেনারেল বব ফারগুসন বলেছেন, ট্রাম্পের আদেশটি অবৈধ ও অসাংবিধানিক। কেননা মানুষের ধর্মবিশ্বাসকে কেন্দ্র করে এটি বিভেদ তৈরি করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT