চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তত্ত্বাবধায়ক সরকার আলোচনা মুলতবি, সিদ্ধান্তে পৌঁছায়নি কমিশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ১০, জুলাই ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা চলমান, বিভিন্ন সদস্য উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার কেন্দ্রবিন্দুতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকলেও কোনো ধরনের সিদ্ধান্তে না পৌঁছে আপাতত এ বিষয়ে আলোচনা মুলতবির সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

আলোচনার মধ্যাহ্নভোজের বিরতিতে রাজনৈতিক দলগুলো জানায়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কাঠামোগত বিষয় সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের ওপরে নির্ভরশীল হওয়ায় আগে উচ্চকক্ষের বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, বিগত সময়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের সঙ্গে বিচার বিভাগকে মেলানোর অভিজ্ঞতা সুখকর ছিল না। একইভাবে কোনো উপায় না পেয়ে রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্তও ভালো ফল বয়ে আনেনি।

Banglabid

যেহেতু তত্ত্বাবধায়ক সরকার বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত, তাই এর দায়িত্ব সংসদের হাতে রাখার প্রস্তাব দিয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। এ লক্ষ্যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ মিলিয়ে সাত সদস্যের কমিটি গঠনের প্রসঙ্গ এসেছে বলে জানান সাকি।

এই কমিটি সর্বসম্মতিক্রমে কিংবা ভোটের মাধ্যমে র‍্যাংকিং ব্যবস্থায় জাতীয় নির্বাচনের আগে প্রধান উপদেষ্টা নির্বাচিত করবেন।

‘কিন্তু উচ্চকক্ষের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় এখনো তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের কাঠামোগত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি,’ বলেন সাকি।

Reneta

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের নাম এবং ক্ষমতার পরিবর্তন আনা প্রয়োজন। যদি প্রতিবার নির্বাচনের আগে এমন একটি সরকারের প্রয়োজন হয়, তাহলে আসলে দেশের কী সংস্কার হলো—এ নিয়ে প্রশ্ন উঠবে।

‘আপাতত তত্ত্বাবধায়ক সরকারের নাম নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন তদারকি সরকার করা উচিত। এই সরকারের একমাত্র কাজ হবে জাতীয় নির্বাচন দেওয়া। নির্বাচনের বাইরে কোনো সিদ্ধান্ত এবং স্থানীয় সরকার নির্বাচনও এ সরকারের অধীনে করার প্রয়োজন নেই,’ প্রস্তাব দেন রুহিন।

তত্ত্বাবধায়ক সরকারের পাশাপাশি প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়েও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা হয়েছে। আলোচনায় বেশিরভাগ রাজনৈতিক দল আপিল বিভাগে জ্যেষ্ঠতার ভিত্তিতে একজন বিচারপতির পরিবর্তে দুজনের মধ্য থেকে একজনকে বেছে নেওয়ার প্রস্তাব দিয়েছে।

তবে বিগত সরকারের বিচারপতি নিয়োগ প্রশ্নবিদ্ধ উল্লেখ করে এবি পার্টির মহাসচিব আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘বিচার বিভাগের অনেক বিচারপতি আওয়ামী লীগ আমলের নিয়োগপ্রাপ্ত। এদের অনেকে যোগ্যতার ভিত্তিতে নয়, নিয়োগ পেয়েছে দলীয় স্বার্থ বিবেচনায়। এদের মধ্য থেকে যারা জ্যেষ্ঠ, তাদের প্রধান বিচারপতি করা হলে বিচার বিভাগের স্বচ্ছতা ক্ষুণ্ণ হবে।’

প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে পুরো বিচার ব্যবস্থা ঢেলে সাজানোর ব্যাপারে জোর দেন এ রাজনৈতিক নেতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ঐকমত্য কমিশনতত্ত্বাবধায়ক সরকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জুলাইয়ের হাত ধরে শুক্রবার থেকে বড়পর্দায় ‘অন্যদিন…’

পরবর্তী

রাজসাক্ষীর আইনি সুবিধা কী?

পরবর্তী
নেতৃত্বাধীন পুলিশ সদস্যদের সঙ্গে একজন ব্যক্তি।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজসাক্ষীর আইনি সুবিধা কী?

বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা ট্রফির সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

লঙ্কানদের কাছে পাত্তাই পেল না লিটনের দল

সর্বশেষ

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি বাড়ছে, আরও ২ জনের মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভায় যুক্ত হতে পারে নতুন মুখ, যাদের নাম আলোচনায়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুমিয়েও কেন ক্লান্ত লাগে, জানুন সম্ভাব্য কারণ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT