চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢালিউডের নায়করা কে কোথায় ভোট দেবেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ন ২৮, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

একদিন পরেই বহু প্রতীক্ষিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন। আর এই বিশেষ দিনকে সামনে রেখে দেশের মানুষ এখন ভীষণ উত্তেজিত। সব শ্রেণি পেশার মানুষের মধ্যে এখন নির্বাচনী আমেজ,  সাধারণ মানুষের পাশাপাশি এ নির্বাচন নিয়ে আনন্দের কমতি নেই শোবিজ তারকাদেরও। নিজ নিজ এলাকায় ভোট দেওয়ার জন্য এরই মধ্যে প্রস্তুতি নিয়েছেন তারা। তারকারা কে কোথায় ভোট দেবেন, নির্বাচনের দিন কী করবেন? এসমস্তই তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত তুলে ধরেছেন নাহিয়ান ইমন:

ভোট দেয়া ছাড়াও সারাদিন ভোটের খবরেই ব্যস্ত থাকবেন শাকিব খান
শুটিং বা যে কোনো ব্যস্ততাই থাকুক ভোট কখনও মিস করি না। কারণ ভোট প্রদান হচ্ছে নাগরিক অধিকার ও কর্তব্য। আমি ‘ঢাকা ১৭ আসন’-এর ভোটার। গুলশানের একটি ভোট কেন্দ্রে সকালে ভোট দিতে যাবো। ওইদিন কোনো শুটিং রাখছি না। ভোট দিয়ে বাসায় ফিরে দেশের ভোটের খবরাখবর রাখার চেষ্টা করবো। জাতীয় নির্বাচন বলে কথা। কী হয় দেখা যাক! তবে আমি চাইবো, যা হওয়ার একদিনেই হয়ে যাক। এটা নিয়ে আবার পরে ঝামেলা হোক চাইনা। নির্বাচন একদিনে হয়ে গেলে সব সেক্টরে কাজে গতি ফিরে আসবে। একদিকে যেমন আতঙ্ক কাজ করছে, আবার উৎসবের আমেজ বিরাজ করছে। কারণ সব দল অংশ নিচ্ছে।

রাত জেগে নির্বাচনী ফলাফলের জন্য অপেক্ষা করবেন চঞ্চল চৌধুরী
আমি রাজধানীর শাজাহানপুর এলাকার ভোটার। যেটা ঢাকা-৯ আসনে পড়েছে। আগে সেখানে বাসা ছিল। তাই ওই এলাকার ভোটার। এখন থাকি সিদ্ধেশ্বরী। ভোটের দিন অবশ্যই ভোট দেব। সচেতন নাগরিক হিসেবে এটা আমার অবশ্যই দায়িত্ব। ভোট হলো উৎসবের মতো। অবশ্যই সবার কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া উচিত। আমিসহ পরিবারের যারা ভোটার সবাইকে নিয়ে ভোট দিতে যাবো। ভোটের পরে রাত জেগে নির্বাচনী ফলাফলের জন্য অপেক্ষা করা হয়। আমিও সেটা করবো।

ভোট দিতে নিজের এলাকা পিরোজপুরে যাবেন জায়েদ খান
পিরোজপুর সদরের ১ আসনের ভোটার আমি। নির্বাচনের আগের দিন রাতে পিরোজপুর যাবো। সকালেই ভোট দেব। এরপর ভোট কেন্দ্রে পরিচিত মানুষরা আসবেন তাদের সঙ্গে কথাবার্তা বলবো। অনেকদিন পর তাদের সঙ্গে দেখা হবে। আশাপাশের কেন্দ্র ঘুরে ঘুরে দেখবো। একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে।

ভোটের দিন উৎসব মুখর পরিবেশ চান বাপ্পী চৌধুরী
ভোটের দিন কোনো শুটিং নেই। সব বন্ধ। নারায়ণগঞ্জ ৪ আসনের চাষাড়া এলাকার ভোটার আমি। ভোট দিয়ে সারাদিন বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখবো। ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ এবং উৎসবের আমেজ বিরাজ করুক সারাদেশে এটাই আমার চাওয়া। যে সরকারই ক্ষমতায় আসুক যেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েই আসে।

ভোটের শান্তিপূর্ণ পরিবেশ চান চিত্রনায়ক ইমন
আমার বাসা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়। ঢাকা-১১ আসনের ভোটার আমি। ভোটের দিন একেবারে সকাল সকাল আমি ও আমার পরিবার বাসার পাশে কেন্দ্রে গিয়ে ভোট দেব। ওইদিন শুধু নির্বাচনের খোঁজ-খবর নেব। বাসায় থাকবো। হানাহানি হতে পারে এমন আশংকা কাজ করছে সবার মধ্যে। এটা যেন না হয়। শান্তিতে সবাই ভোট প্রদান করুক।

ভোটের দিন অন্যকিছু ভাবতে নারাজ নিরব
ঢাকা ১৫ আসনের ভোটার আমি। আমি দক্ষিণ কাফরুলের বাসিন্দা। ভোট কেন্দ্র উত্তর কাফরুল। ভোটের দিন শুধুই ভোট থাকবে মাথায়। আর কিছুই ভাবতে চাইনা। ভোট দেওয়া একটি নাগরিক অধিকার। এ অধিকার থেকে আমি নিজেকে বঞ্চিত করতে চাই না।

Reneta

ভোট দিতে কিশোরগঞ্জে সাইমন সাদিক
ভোটের জন্য দুদিন আগেই নিজ এলাকায় এসেছি। আমি কিশোরগঞ্জ ১ আসন (সদর) এলাকার ভোটার। আমার ভোট কেন্দ্র হলো শোলাকিয়া সর. প্রাথমিক বিদ্যালয়। সকালেই ভোট দেব। এরপর সারাদিন ভোট কেন্দ্রে বন্ধুদের নিয়ে আড্ডা দেব। আশাপাশে ভোট কেন্দ্র ঘুরে ঘুরে দেখবো। ভোটের পর এলাকায় বন্ধুদের নিয়ে পিকনিকের আয়োজন রয়েছে, শেষ করে ২ তারিখ ঢাকা ফিরবো।

ভোটের দিন সারা দেশে সুষ্ঠু পরিবেশ চান সিয়াম আহমেদ
আমি ঢাকা-১৯ আসনের ভোটার। রাজারবাগ এলাকার ভোট কেন্দ্রে ভোট দেব। ওইদিন ভোট দেওয়ার পর কোনো কাজ রাখছি না। ভোট প্রদান শেষে নিজেকে এবং পরিবারকে সময় দেব। যেহেতু ভোটের দিন তাই, ভোট দিয়ে সারাদিন বাসায় থাকবো। আমি আশা করবো, নির্বাচনের দিন সারাদেশে সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে। উৎসবের আমেজে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে আসন্ন নির্বাচন উপলক্ষ্যে চিত্রতারকাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম রিয়াজ ও ফেরদৌস কোথায় ভোট দিবেন, সেটা নিয়েও দর্শকের আগ্রহ কম নয়। খোঁজ নিয়ে জানা যায়, চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস দুজনেই ভোট দেবেন ঢাকা-১৭ আসনে। এছাড়া ওমর সানি ভোট দেবেন ঢাকা-১৮ আসন (উত্তরা হাই স্কুল), আরিফিন শুভ রাজধানীর রমনা এলাকার ভোটার। চিত্রনায়ক জয় চৌধুরী মাগুরা ১ আসনের ভোটার। কায়েস আরজু ঢাকা-৮ আসনের ভোটার (কেন্দ্র সিদ্ধেশ্বরী গার্লস স্কুল)। আসিফ ইমরোজ খুলনা-১৬ আসনের ভোটার। চিত্রনায়ক রোশান বি. বাড়িয়া জেলার কসবা-৩ আসনের ভোটার এবং ডিএ তায়েব মহাখালী ডিওএইচএস এলাকার ভোটার।

Jui  Banner Campaign
ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনচঞ্চল চৌধুরীচিত্রনায়ক ইমননিরবভোটের খবরলিড বিনোদনশাকিব খানসাইমন সাদিকসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

এনসিপি প্রত্যাশামতো আসন না পাওয়ার কারণ কী!

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

জয়পুরহাটের দুই আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT