চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢামেকে গিয়ে ডিএনএ’র নমুনা সংগ্রহ করল সিআইডি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
আগুন

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে নিহতদের শনাক্তকরণের জন্য ডিএনএ’র নমুনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল।

শুক্রবার দুপুরে তারা ঢামেকে গিয়ে এ নমুনা সংগ্রহ করে।

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৪৬ জনের মরদেহ শনাক্ত এবং হস্তান্তর প্রক্রিয়া শেষ করেছে পুলিশ ও ঢাকা জেলা প্রশাসন।

তবে ৬৭টি মরদেহের মধ্যে এখনো ২১টি মরদেহ শনাক্ত ও হস্তান্তর প্রক্রিয়া শেষ করা যায়নি।

সিআইডির সহকারী ডিএনএ অ্যানালিস্ট নুসরাত ইয়াসমিন বলেন, আমরা এখন বাকি ২১ মরদেহ থেকে ডিএনএ’র নমুনা সংগ্রহ করবো। পরে যেসব স্বজন মরদেহের খোঁজে আসবেন তাদের ডিএনএ’র নমুনা সংগ্রহ করবো। এবং তা সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষার পর পুলিশের কাছে প্রতিবেদন আকারে জমা দেওয়া হবে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (সিআইডি) রোমানা আক্তার জানান, ২১ মরদেহের পরিচয় শনাক্তের জন্য রক্ত সংগ্রহ করা হচ্ছে। এরই মধ্যে ১০ স্বজনের রক্ত সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে যারা যারা আসতেছে কথা বলার পর আমরা ডিএনএ নমুনা সংগ্রহ করছি।

তিনি জানান, এর আগেই ময়নাতদন্তের সময় চিকিৎসকরা মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে রেখেছিলেন।

জানা যায়, সিআইডি ২১ মরদেহ এবং স্বজনদের থেকে ডিএনএ’র নমুনা সংগ্রহ করবে। পরে সিআইডির ফরেনসিক ল্যাবে ডিএনএ টেস্ট শেষে প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুই দলবদল মৌসুমে ‘নিষিদ্ধ’ চেলসি

পরবর্তী

ক্ষতের ওপর নিরাময়ের প্রলেপ দিন

পরবর্তী

ক্ষতের ওপর নিরাময়ের প্রলেপ দিন

কেন্দ্রীয়

কেন্দ্রীয় নেতারা কেন ব্যর্থ হলেন সেই উত্তর চান প্রার্থীরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT