চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢামেকে ওষুধ দোকানীর মাথা ফাটালেন ছাত্রলীগ নেতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৩ পূর্বাহ্ন ২৪, সেপ্টেম্বর ২০১৮
শিক্ষা
A A

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) এলাকায় এক ওষুধ দোকানীর ওপর হামলা চালিয়েছেন দুই ছাত্রলীগ নেতা। লোহার পাইপের উপর্যপুরি আঘাতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে মাথায় ৮টি সেলাই দেওয়া হয়।

এছাড়া ওই ছাত্রলীগ নেতাকে ফেরাতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন ঢামেক’র জরুরি বিভাগ সংলগ্ন সেবা ফার্মেসির মালিক ও আওয়ামী লীগ নেতা মোঃ শহীদুর রব (পেনু)। রোববার রাত আটটায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। তবে কেন্দ্রীয় ছাত্রলীগ এখনো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

দোকানের মালিক মোঃ শহীদুর রব (পেনু) জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা তার দোকানে কিছু ওষুধ কিনতে আসেন। ওই ওষুধগুলো তার দোকানে ছিল না। তখন ছাত্রলীগের ওই নেতা অন্য জায়গা থেকে ওষুধগুলো নিয়ে আসতে বলে।

দোকান কর্মচারী শুভ তা আনতে অপারগতা প্রকাশ করলে তিনি ক্ষেপে যান। একপর্যায়ে মাথায় লোহার পাইপ দিয়ে উপর্যপুরি আঘাত করতে থাকেন। তাকে ফেরাতে গেলে দোকান মালিককেও সে লাঞ্ছিত করে।

তিনি বলেন, ‘আমার আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ততার (মুন্সিগঞ্জের সিরজাদিখান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক) কথা বললেও সে থামেনি।’ তবে ছাত্রলীগ নেতা আমির হামজার দাবি, সে ওষুধ কিনতে গেলে ওই দোকান কর্মচারী মাকে নিয়ে গালি দিলে তার সঙ্গে হাতাহাতি হয়।

Reneta

ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী জানান, হামলা শেষে দোকানে তালা লাগিয়ে দেন তারা। আর এই তালার চাবি দেওয়া হয় এস এম হল ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি মেহেদী হাসানের কাছে। এর আগে মেহেদীর বিরুদ্ধে নানা অপকর্মে জড়ানোর অভিযোগ রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস। তারা গিয়ে দোকানের তালা খোলানোর ব্যবস্থা করেন এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন।

আমির হামজা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের অনুসারী। হামলার ঘটনার বিষয়ে জানতে তাকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী ঢাকা মেডিকেল কলেজ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরকান মোল্লা জানান, তিনি এস এম হলের বহিষ্কৃত ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের কাছ থেকে দোকানের চাবি নিয়ে আসেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, সংগঠনের গতিশীলতা ও গঠনতান্ত্রিকতার স্বার্থে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা ও সলিমুল্লাহ মুসলিম (এস এম) হল ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক দেলোয়ার হাসান ঝণ্টুকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়। তবে তাদের সুপারিশের পরেও কেন্দ্রীয় ছাত্রলীগের অপরাধীদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়নি।

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্রলীগছাত্রলীগ নেতাঢাবি ছাত্রলীগসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

রশিদের ৭০০, প্রথম জয় আফগানিস্তানের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সহকর্মীদের প্রার্থনায় অভিনেত্রী তানিয়া বৃষ্টি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

গাজার উদ্বাস্তু শিবিরের তাঁবুতে ইসরাইলের বিমান হামলা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

জাতীয় সংসদে নবনির্বাচিত এমপি ও নতুন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT