চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি শিক্ষার্থীদের হল ও হোস্টেল ত্যাগের নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২০
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যে হল ও হোস্টেল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। এই সময়ের পরে কেউ হলে অবস্থান করতে পারবে না।

বুধবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

একইসঙ্গে উল্লেখিত সময়ে হল/হোস্টেল প্রশাসনকে সার্বিক পরিস্কার-পরিচ্ছন্নতাসহ ডেঙ্গু প্রতিরোধমূলক কর্মসূচি গ্রহণ করার জন্য বলা হয়েছে।

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহরিয়ার নবীকে আহবায়ক করে ৫-সদস্য বিশিষ্ট ‘করোনা ভাইরাস রেসপন্স কো-অর্ডিনেশন কমিটি’ গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন: ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, সহকারী প্রক্টর ড. মো. আব্দুল মুহিত এবং প্রধান মেডিকেল অফিসার ডা. সারওয়ার জাহান মুত্তাফী।

সভায় নিজের ও পরিবারের নিরাপত্তা এবং জাতির বৃহত্তর স্বার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের নিজ নিজ বাসা-বাড়িতে অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

Reneta

সভায় বিশ্ববিদালয়ের ক্লাশ ও পরীক্ষাসমূহ পূর্বঘোষিত ২৮ মার্চ এর পরিবর্তে আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। এই ছুটিকালীন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার করার জন্য অনুরোধ করা হয়েছে। বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্যও বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টার সিনেপ্লেক্সের পর্দায় এবার বাস্তবের ‘মোয়ানা’!

জুলাই ১০, ২০২৬

শিল্প খাত শক্তিশালী না হলে অর্থনীতিও শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতার শঙ্কা, পাহাড় ধসের সতর্কবার্তা

জুলাই ১০, ২০২৬

সাগর উত্তাল, কক্সবাজারে প্লাবিত শতাধিক গ্রাম

জুলাই ১০, ২০২৬

বৈরী আবহাওয়ায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT