চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি শিক্ষক সমিতিতে নীল দলের নিরঙ্কুশ বিজয়

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
৬:৪৫ অপরাহ্ন ৩০, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে আওয়ামী লীগ সমর্থিত নীল দল। মোট ১৫টি পদের মধ্যে ১৪টি পদেই জয়ী হয়েছে নীল দল।

অন্যদিকে শুধুমাত্র সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছে বিএনপি সমর্থিত সাদা দল।

সোমবার সকাল ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। গণনা শেষে বিকেল সাড়ে চারটার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো হাসিবুর রশিদ।

ঘোষিত ফলাফলে দেখা যায়, ৯৩৩ ভোট পেয়ে সভাপতি পদে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড এএসএম মাকসুদ কামাল। তার নিকটতম প্রার্থী ড. লায়লা নুর ইসলাম পেয়েছেন ৪৩৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৭২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ড. মো নিজামুল হক ভূঁইয়া। তার নিকটতম প্রার্থী ড. মো হাসানুজ্জামান পেয়েছেন ৬৪৩ ভোট।

সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হয় সহ-সভাপতি পদে। মাত্র তিন ভোটে সাদা দলের আহবায়ক ড. মো লুৎফর রহমানের কাছে পরাজিত হয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম। তিনি পান ৪৮১ ভোট।

Reneta

এছাড়া কোষাধ্যক্ষ পদে ৯১৫ ভোট পেয়ে ড.মুহাম্মদ আব্দুল মঈন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৭৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ড. জেড এম পারভেজ সাজ্জাদ।

১০টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন-এবিএম ওবায়দুল ইসলাম, কেএম সায়ফুল ইসলাম খান, জিনাত হুদা, মমতাজ উদ্দিন আহমেদ, মোহাম্মদ জসীম উদ্দিন, মো আফতাব আলী শেখ, মো আমজাদ আলী, মো জিয়াউর রহমান, মো সিরাজুল ইসলাম, শিবলী রুবায়াতুল ইসলাম এবং সৌমিত্র শেখর দে।

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়নির্বাচননীল দলশিক্ষক সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

পরকীয়ায় জড়িয়ে সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করেছে মা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রোপজ ডে: মনের মানুষের কাছে অনুভূতি জানানোর বিশেষ দিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেস আসনে জ্যাক শ্লসবার্গকে সমর্থন দিতে যাচ্ছেন ন্যান্সি পেলোসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট আজ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেন,  ছবি: সংগৃহীত।

এনসিপি নেতা আখতার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT