চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি শিক্ষক খালেদ মাহমুদের মুক্তির দাবিতে মানববন্ধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৮
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক খালেদ মাহমুদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন তার সহকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সেইসাথে তার বিরুদ্ধে ধর্ষণ ও যৌতুকের মামলা প্রত্যাহার করে তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উম্মোচনের দাবি জানান তারা।

সোমবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত মানববন্ধনে তারা এ দাবি জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সব সময় অন্যায়ের-অবিচারের বিরুদ্ধে দাঁড়ায় উল্লেখ করে শিক্ষকরা বলেন, গত ২২ নভেম্বর খালেদ মাহমুদকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়।

এর আগে ১২ নভেম্বর তার স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের কিছুদিন পরে কেন তার নামে যৌতুক এবং ধর্ষণের অভিযোগ আনা হলো। যদি তিনি এ ধরনের অপরাধ করে থাকে, তা তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রমাণ করা খুবই সহজ বিষয়। এটি একটি উদ্দেশ্যে প্রণোদিত ঘটনা। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এঘটনার সত্য জানতে চাই।

ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের এক শিক্ষার্থী বলেন, স্যারের বিরুদ্ধে এটা যে একটি ষড়যন্ত্রমূলক ঘটনা, তা খুবই স্পষ্ট। কারণ যৌতুক চাওয়ার অভিযোগ এখন ডিভোর্স হওয়ার পর কেন তোলা হচ্ছে? আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার বিচার দাবি করছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘খালেদ মাহমুদ শিক্ষক হিসেবে খুবই মেধাবী এবং বিনয়ী। সে তার শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তাতে মনে হয় এখানে কোনো ষড়যন্ত্র আছে।’

‘‘আমরা চাই না একজন শিক্ষক শুধু নয়, এদেশের কোনো নাগরিক প্রভাবশালী কোনো ব্যক্তি কতৃক অনাচার-অবিচারের শিকার হোক। খালেদ যতি কোনো অপরাধ করে থাকে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনের দাবি জানাচ্ছি।’’

মানববন্ধনে দুইশত শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিবলী রুবাইয়াতুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা, অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জিয়াউর রহমান, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক সুতপা ভট্টাচার্য প্রমুখ।

গত ২২ নভেম্ববর রাজধানীর ভাটারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় ধর্ষণের মামলায় দায়ের করেন এক নারীর স্বামী। ওই রাতেই ভাটারা থানার পুলিশ বসুন্ধরা এলাকা থেকে খালেদ মাহমুদকে গ্রেপ্তার করে।

ট্যাগ: খালেদ মাহমুদঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবিমুক্তির দাবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রুহুল আমিন বাদ, জাপার মহাসচিব রাঙ্গা

পরবর্তী

বালামের নতুন গানের মডেল সুজানা

পরবর্তী

বালামের নতুন গানের মডেল সুজানা

করোনা

নির্বাচন কমিশনারদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT