চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি ছাত্রলীগের সম্মেলন রবিবার

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
১০:১০ অপরাহ্ন ২৮, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A

রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের ১নং ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সম্মেলন। এর মাধ্যমেই নির্বাচন করা হবে বিশ্ববিদ্যালয়টিতে ছাত্রলীগের আগামী নেতৃত্ব। দেশের যেকোন প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কেন্দ্রের পরেই ছাত্রলীগের এই ইউনিট আওয়ামী লীগের কাছে গুরুত্বপূর্ণ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃত্বে কারা আসতে চলেছেন, এ নিয়ে চলছে শেষ মুহূর্তের হিসাব-নিকাশ। একাধিক সংস্থার পক্ষ থেকে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠনো হয়েছে বলে জানা গেছে।

রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এই সম্মেলনের উদ্ধোধন করবেন। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত দুই কমিটি বৃহত্তর ফরিদপুর ও বরিশাল অঞ্চল থেকে দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। অবশ্য এবার এই সিন্ডিকেটের বলয় থেকে বের হয়ে যোগ্যরাই মূল্যায়িত হবেন বলে আশা করছেন সম্ভাব্য পদপ্রার্থীরা।

শীর্ষ পদপ্রত্যাশী কয়েকজন ছাত্রলীগ নেতা চ্যানেল আই অনলাইনকে বলেন: আমরা আশা করছি, যারা দলের প্রতি অনুগত, মেধাবী, পরিশ্রমী তাদেরকে অধিক প্রাধান্য দেওয়া হবে।

ইতোমধ্যে পদপ্রত্যাশী অনেকেই আওয়ামী লীগের হাইকমান্ডের সাথে যোগাযোগ করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

Reneta

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অনেক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন- কেন্দ্রীয় ছাত্রলীগের ছাত্র বৃত্তিবিষয়ক সম্পাদক শেখ সাগর আহম্মেদ, ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি রুম্মান হোসেন, কবি জসীম উদদীন হলের সভাপতি আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহেদ খান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সভাপতি বরিকুল ইসলাম বাঁধন, বিজয় একাত্তর হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাৎ, অমর একুশে হলের সভাপতি এ জে রাজ, শহীদুল্লাহ হলের সভাপতি সাকিব হাসান, এসএম হলের সভাপতি তাহসান আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাপস, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমন, এফ রহমান হল ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান, হাজী মুহাম্মদ মুহসীন হলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানি এবং জহুরুল হক হলের সভাপতি সোহানুর রহমান।

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাবি ছাত্রলীগসম্মেলন
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT