চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ৭ দফা নির্দেশনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ ওঠার পর ক্যাম্পাসকে স্থিতিশীল রাখতে নেতাকর্মীদের উদ্দেশ্য ৭ দফা নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের ওই নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়, সাংগঠনিক নির্দেশনা ব্যতিরেকে অতি উৎসাহী কোন পদক্ষেপ গ্রহণ না করার জন্য সকল নেতাকর্মীদের আহ্বান জানানো হলো।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল প্রকার ব্যক্তিগত ব্যানার ও পোস্টার লাগানো সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বজায়ে রাখতে উচ্চস্বরে হর্ন বাজিয়ে মোটর বাইক চালানো, শোডাউন করা, সাংগঠনিক কর্মসূচির বাইরে রাতে মিছিল করা চলবে না।

বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত গণমাধ্যমের বন্ধুদের সংবাদ প্রচারে সহযোগিতা প্রদানকে নেতাকর্মীদের কর্তব্য  বিবেচনা করে আচরণ করতে বলা হয়েছে।

Reneta

বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গেস্টরুমে অসৌজন্যমূলক কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকতে বলা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সকল প্রগতিশীল অন্যান্য ছাত্র সংগঠনের সাথে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতার মনোভাব, দায়িত্বশীল আচরণ করতে নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে।

সোমবার  দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের উপর ছাত্রলীগের হামলার ছাত্রদলের সাধারণ সম্পাদকের সঙ্গে থাকা ছাত্রদলের ৭ কর্মী আহত হন।

এর আগে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দীর্ঘদিন পর ছাত্রলীগ এবং ছাত্রদলের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি স্লোগান দেয়ার ঘটনা ঘটে।

ছাত্রদলের প্রায় দুই শতাধিক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। এ সময় ছাত্রলীগের প্রায় হাজার খানেক নেতাকর্মী মধুর ক্যান্টিনে অবস্থান করছিলেন। পরে মধুর ক্যান্টিনে পাল্টাপাল্টি স্লোগান দেয় দুই ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা।

এরপর ছাত্রদলের নতুন নেতারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে ক্যাম্পাস ত্যাগ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগের হামলাঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

জুলাই ৯, ২০২৬

মরক্কোর প্রতিশোধ নাকি ফ্রান্সের সেমিফাইনালের হ্যাটট্রিক

জুলাই ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

টেকনাফ সৈকতে ২দিনে ৩ নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

জুলাই ৯, ২০২৬

সরকারি হাসপাতালের ল্যাব: পরিচালনায় নতুন ভাবনার সময় কি এসেছে?

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT