শিক্ষা

তদন্ত কমিটির রিপোর্টের পরই ঘ ইউনিটের ফল প্রকাশ: ঢাবি প্রশাসন

তদন্ত কমিটির রিপোর্টের পরই ঘ ইউনিটের ফল প্রকাশ: ঢাবি প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে ‘গঠিত তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার আগেই ফল প্রকাশ করা হয়েছে’ মর্মে বিভিন্ন সংবাদমাধ্যমে যে সংবাদ প্রকাশ হয়েছে, সেই বিষয়ে নিজেদের অবস্থান পরিস্কার করেছে ঢাবি কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গঠিত তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার আগেই ফল প্রকাশ করা হয়নি। বরং তদন্ত কমিটির আহ্বায়ক দ্রুততম সময়ের মধ্যে মতামতসহ রিপোর্ট দেয়ার পর ফল প্রকাশ করা হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ সাপ্তাহিক ছুটি ও বিশ্ববিদ্যালয় শোক দিবসের ছুটির মধ্যেও অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট প্রণয়ন করে গত ১৫ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয় উপাচার্যের নিকট মতামতসহ তদন্ত প্রতিবেদন জমা দেন।

‘রিপোর্ট পাওয়ার পর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ১৬ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় ঘ-ইউনিটের ফল প্রকাশ করেন।

সুতরাং এক্ষেত্রে বিভ্রান্তির কোনো অবকাশ নেই বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিষয়:ঘ ইউনিট ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্নপত্র ফাঁস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…