চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৮
শিক্ষা
A A

১৬ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে যথাসময়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর।

এর আগে সোমবার ফল প্রকাশের তথ্য জানিয়ে প্রথমে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো। পরবর্তীতে আরেকটি জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে ফল প্রকাশ স্থগিত করার বিষয়টি জানানো হয়।

ঢাবি জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপাচার্য দফতরের অ্যাসাইনমেন্ট অফিসারের দেওয়া ভুল তথ্যের জন্য ‘আগামীকাল ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে’ জানিয়ে ১৫ অক্টোবর প্রেস বিজ্ঞপ্তি প্রেরণ করা হয়েছিল। উপাচার্যের আদেশক্রমে এই প্রেস বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করা হলো।

অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে যথাসময়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

গত ১২ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হওয়া ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষা শুরু হওয়ার ৪৩ মিনিটি আগে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হাতে লেখা উত্তরপত্রসহ ১০০টি প্রশ্ন সম্বলিত ১৪ পৃষ্ঠার একটি প্রশ্নপত্র সাংবাদিকদের কাছে আসে। পরীক্ষা শেষে আগে থেকে পাওয়া প্রশ্নপত্রের সঙ্গে অনুষ্ঠিত হওয়া প্রশ্নের সঙ্গে ৭২টি প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়।

Reneta

প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করলেও ঘটনা খতিয়ে দেখতে পরীক্ষার রাতেই একটি তদন্ত কমিটি গঠন করে।

তবে অনেকেই ‘ঘ’ ইউনিটে ফাঁস হওয়া প্রশ্নের পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা নেয়ার দাবি জানান। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবিফল প্রকাশভর্তি পরীক্ষালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT