চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘ ইউনিটের ফলাফল বাতিলের দাবিতে ভিসি কার্যালয়ের সামনে বিক্ষোভ

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
২:০৫ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৭
শিক্ষা
A A

প্রশ্ন ফাঁস হয়েছে অভিযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের প্রকাশিত ফলাফল বাতিল এবং পুনরায় পরীক্ষার দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে প্রগতিশীল ছাত্রজোট।

এসময় ভেতরে ঢুকতে না দেয়ায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ে উপাচার্য কার্যালয়ের গেট ভেঙে ঢোকার চেষ্টা করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিতে রোববার দুপুরে ঘ ইউনিটের ফলাফল প্রকাশের প্রস্তুতি চলছে।

ব্যাপক হারে প্রশ্নপত্র ফাঁসের খবর প্রমাণসহ গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর বিভিন্ন মহল থেকে দাবি ওঠে এই পরীক্ষা বাতিল করে পুনরায় গ্রহনের জন্য। কিন্তু পরীক্ষা বাতিলের সম্ভাবনা নাকচ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান।

প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে চ্যানেল আই অনলাইনকে উপাচার্য বলেছিলেন: ‘ঘ’ ইউনিটের প্রশ্ন ফাঁস হয়েছে সেটা আমিও জানি। তবে সেটা সকাল দশটার পর; আগের রাতে নয় কোনভাবেই।

তিনি আরও বলেছিলেন, শুক্রবার বেলা দুইটার আগে এক সাংবাদিকের মাধ্যমে আমি প্রথম শুনি যে প্রশ্ন ফাঁসের অভিযোগ শোনা যাচ্ছে। এর আগে আমার কাছে কেউ বলেনি, অভিযোগও করেনি। তাই আমরা মনে করছি এটা একটা অশুভ মহলের ষড়যন্ত্র। তাই পরীক্ষা বাতিল করে নতুন করে গ্রহণের কোন প্রশ্নই আসে না।

Reneta

গত শুক্রবার সকাল ১০টা-১১টা পর্যন্ত অনুষ্ঠিত ঘ ইউনিটের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর এই ইউনিটের মোট ১ হাজার ৬১০টি আসনের বিপরীতে ৯৮ হাজার ৫৪ জন শিক্ষার্থী আবেদন করেন।

পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বনের জন্য বিভিন্ন কেন্দ্র থেকে ১৩ জন এবং আগের রাতে দু’জনসহ মোট ১৫ জনকে আটক করা হয়। এর মধ্যে ১২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘ ইউনিটঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিঢাবিপ্রশ্ন ফাঁসভর্তি পরীক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টার ফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে হাকিমির মরক্কো

জুলাই ৫, ২০২৬

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে জিতে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT