চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি ‘ঘ’ ইউনিটের পরীক্ষা আবারও নেয়ার দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৮
শিক্ষা
A A
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পুনরায় নেয়ার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় নেয়ার দাবিতে আমরণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী। তার নাম আখতার হোসেন।

তিনি ২০১৫-২০১৬ সেশনে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৪ তম হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় অনশনে বসেন তিনি।

সেখানে আখতার আহম্মদ ছফার ‘গাভী বিত্তান্ত’ বইটি পড়ছেন, তার পাশে একটি ছাতা, একটি ব্যাগ, একটি গামছা, পেছনে কিছু প্রতিবাদী লেখা সম্বলিত প্ল্যাকার্ড রয়েছে। তাতে লেখা ‘যদি পরীক্ষা শুরুর ১ মিনিট আগেও প্রশ্ন পাওয়া যায়, তবুও সেটা প্রশ্নফাঁস’ , ‘প্রশ্নপত্রের নিরাপত্তা চাই’, ‘ জালিয়াতদের বহিষ্কার চাই’, ‘হোতাদের বিচার চাই’, ‘ অনশন’, ‘প্রশ্নফাঁস!!!? না, মেধাবীদের গলায় ফাঁস এ দায় নেবে কে?’

জানতে চাইলে আখতার হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমি ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বাতিলের দাবিতে এখানে বসেছি। যে প্রশ্নে পরীক্ষা নেয়া হয়েছে সেটা ফাঁস হওয়া প্রশ্ন। ফাঁস হওয়া প্রশ্নে আপনারা নতুন শিক্ষার্থী ভর্তি করাবেন, এটা আমি মেনে নিতে পারি না। বিশেষ করে আমরা এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এ বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের আবেগ জড়িয়ে আছে।

আমি বিবেকের জায়গা থেকে বলব পরীক্ষা বাতিল করে পুনরায় নিয়ে প্রকৃত মেধাবীদের মেধার মূল্যায়ন করা হোক। আগে যারা প্রশ্নফাঁস করে ভর্তি হয়েছে, তাদের বহিষ্কার করা হোক।’

এ সময় তিনটি দাবির কথা বলেন৷ দাবিগুলো হলো: ১. প্রশ্নপত্রের নিরাপত্তা দিতে হবে। ২. এ পর্যন্ত যারা জালিয়াতি করে ভর্তি হয়েছে, তাদের সবাইকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। ৩. প্রশ্নফাঁসের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী এ বিষয়ে বলেন, ‘পরীক্ষা নেয়া এবং ফল প্রকাশ করা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের অংশ। আমরা আমাদের একাডেমিক কার্যক্রম চালিয়ে যাব। কে, কী দাবি করছে তা তাদের একান্ত ব্যাপার।’

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবিঢাবি ভর্তি পরীক্ষাফল প্রকাশভর্তি পরীক্ষাসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২০ দল ছাড়ার ঘোষণা দিচ্ছে ন্যাপ-এনডিপি

পরবর্তী

‘নায়ক’-এর দখলে দেশের বড় বড় সিনেমা হল!

পরবর্তী

'নায়ক'-এর দখলে দেশের বড় বড় সিনেমা হল!

ফাইল ফটো

বিকল্পধারার সঙ্গে জোট করা বিষয়ে এখনই মন্তব্য নয়: ওবায়দুল কাদের

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT