চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবির ৫১তম সমাবর্তন শনিবার

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
২:৪৪ অপরাহ্ন ০৪, অক্টোবর ২০১৮
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫১তম সমাবর্তন আগামী শনিবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেয়ার জন্য মোট ২১ হাজার ১১১জন গ্র্যাজুয়েট রেজিস্ট্রেশন করেছেন। যা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের ইতিহাসে সর্বাধিক সংখ্যা।

কেন্দ্রীয় খেলার মাঠের বাইরে আরো দুইটি বাড়তি ভেন্যু থাকবে। সেগুলো হলো ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ।

বৃহস্পতিবার বেলা ১২টায় উপাচার্যের কার্যালয় সংলগ্ন আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

উপাচার্য বলেন: বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনে কৃতি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ৯৬ জনকে স্বর্ণ পদক, ৮১ জনকে পিএইচডি ও ২৭ জনকে এম ফিল ডিগ্রি প্রদান করা হবে।

‘সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দিবেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।’

এবারের সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের গ্র্যাজুয়েটবৃন্দ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ ভেন্যু থেকে সরাসরি সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিবেন।

Reneta

উপাচার্য বলেন: ৫১তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও ইন্সটিটিউটের ২১ হাজার ১১১জন গ্র্যাজুয়েট রেজিস্ট্রেশন করেছেন। বিশ্ববিদ্যালয় সমাবর্তনের ইতিহাসে এবারই প্রথম এত সংখ্যক শিক্ষার্থী সমাবর্তনে অংশ নিচ্ছে।

সমাবর্তনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে ঢাবি উপাচার্য বলেন: সমাবর্তন দিবস শিক্ষার্থীদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দিনটির জন্য শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের সংস্কৃতি চালু রয়েছে। ভবিষ্যতে এই সংস্কৃতি অব্যাহত থাকবে। ইতোমধ্যেই সমাবর্তন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে।

এসময় গ্র্যাজুয়েটরা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেজন্য সমাবর্তন প্রাঙ্গণের রাস্তা ব্যবহারকারী সাধারণ জনগণকে বিকল্প রাস্তা ব্যবহার করতে অনুরোধ করেন।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ৫১তম সমাবর্তনঢাকা বিশ্ববিদ্যালয়সেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম বাড়াল বাংলাদেশ ব্যাংক

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ভোজ্যতেলের ঘাটতি মেটাতে সম্ভাবনাময় ভোলার সরিষা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

দিনাজপুরের ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩৯টি ঝুঁকিপূর্ণ 

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি করছে সরকার

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT