২০১৫-১৬ অর্থবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪শ ২৫ কোটি ৫০ লাখ টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে। এতে দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়িয়ে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
তবে এ বছরও বাড়ছে না গবেষণা খাতে বরাদ্দ। ১৬ জুন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় এটি চূড়ান্ত হয়। গত অর্থবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট ছিল ৩শ ৭৩ কোটি ৮৮ লাখ টাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নতুন অর্থবছরের এ বাজেট ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দীন।







