শিক্ষা

ঢাবির সিনেটের বিশেষ সভার নোটিশ অবৈধ

ঢাবি সিনেট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচনে ২৯ জুলাই ডাকা সিনেটের বিশেষ সভার নোটিশকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই ওই সভায় তিন সদস্যের মনোনীত প্যানেলকেও অবৈধ ঘোষণা করেছেন আদালত।

মঙ্গলবার রুলের শুনানি শেষে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ে আগামী ছয় মাসের মধ্যে যথাযথভাবে সিনেট গঠনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচনে তিন সদস্যের প্যানেল মনোনীত করতে গত ২৯ জুলাই সিনেটের বিশেষ সভা ডাকা হয়।

ওই বিশেষ সভার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষকসহ ১৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট রিট করেন।

বিষয়:ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি উপাচার্য নির্বাচন ঢাবি সিনেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…