চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবির ‘ঘ’ ইউনিটের পুন:ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
৭:২৪ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৮
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের পুনরায় ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ১৯টি কেন্দ্রে শুক্রবার বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এবার পরীক্ষা শেষে প্রশ্নপত্র শিক্ষার্থীদের নিকট থেকে নিয়ে নেওয়া হয়েছে।

এর আগে ১২ অক্টোবর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৮ হাজার ৪শ ৬৩ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৬শ ১৫ শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।

পরীক্ষা চলাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক সাদেকা হালিম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আব্দুল আজিজ, ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক এস এম আব্দুর রহমান, প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও পরীক্ষা শুরুর ২০ মিনিট পূর্বে কয়েকজন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কেন্দ্র ঢুকতে না দেওয়ায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। নিয়মানুযায়ী প্রত্যেক ভর্তিচ্ছুকে পরীক্ষার ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন শিক্ষার্থী পরীক্ষা শুরুর পনেরো মিনিট আগে কলা ভবনের মূল ফটকে এলে সেখানে দায়িত্বরত পুলিশ ঢুকতে বাঁধা দেয়। ঢুকতে না দেওয়ায় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়ে। একপর্যায়ে ধাক্কাধাক্কি করে শিক্ষার্থীরা প্রবেশ করতে চাইলে গেটের কাঁচ ভেঙে পড়ে এক শিক্ষার্থী আহত হয়। ধাক্কাধাক্কিতে এক অভিভাবকও অসুস্থ হয়ে পড়েন। পরে অবশ্য শিক্ষার্থীদের প্রবেশ করতে দেয়া হয়।

পরীক্ষা শেষে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় প্রশ্নপত্র বেশ কঠিন হয়েছে। বেশ কিছু শিক্ষাথীকে কান্নাকাটি করতে দেখা গেছে। প্রশ্নপত্র রেখে দেওয়া হয়েছে। আল জুবায়ের হক মাসুম নামের এক শিক্ষার্থী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এবারের প্রশ্নপত্র বেশ কঠিন হয়েছে। তবে সবচেয়ে বেশি কঠিন হয়েছে সাধারণ জ্ঞান অংশের আর্ন্তজাতিক বিষয়াবলী। প্রশ্ন রেখে দেওয়ায় উত্তর মেলাতে পারছি না। ভর্তির সুযোগ পাবো কিনা বলতে পারছি না’।

প্রশ্নপত্র সরবরাহ না করার বিষয়ে অধ্যাপক সাদেকা হালিম বলেন, এটা ভর্তি পরীক্ষা সমন্বয়কারী কমিটির সিদ্ধান্ত। এখন থেকে প্রতিবছর প্রশ্নপত্র রেখে দেওয়া হবে। এর আগেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র রেখে দেওয়া হয়েছে।

পরীক্ষার সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একে এম গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর প্রচেষ্টায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ছিলো। যার যার যোগ্যতা অনুযায়ী শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে।

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তিসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঐক্যফ্রন্টকে শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে সম্পাদকদের পরামর্শ

পরবর্তী

আয়কর মেলা: ৪ দিনে রাজস্ব আয় ১২শ’ ৬৭ কোটি টাকা

পরবর্তী

আয়কর মেলা: ৪ দিনে রাজস্ব আয় ১২শ’ ৬৭ কোটি টাকা

‘হাসিনা’ দেখে দর্শকরা যা বলছেন

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT