চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবির ঘ ইউনিটের ইংরেজি প্রশ্ন ফাঁস, কর্তৃপক্ষের অস্বীকার

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৪:১১ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৭
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের ইংরেজি অংশের প্রশ্ন আগের রাতেই ফাঁস হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, প্রশ্ন ফাঁসের অভিযোগ বিশ্বাসযোগ্য নয়, এমন অভিযোগও কেউ করেনি।

পরীক্ষার আগের রাত ৩টা ১৯ মিনিটে এই প্রতিবেদকের কাছে ইংরেজি অংশের একটি প্রশ্নপত্র অাসে। সকালের পরীক্ষার পর দেখা যায়, আগের রাতে প্রশ্নের সঙ্গে মূল প্রশ্নের হুবহু মিল রয়েছে। এই ফাঁস হওয়া প্রশ্নেই শুক্রবার সকাল ১০টা-১১টা ঢাকার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দেয় ৯৮ হাজারেরও বেশি পরীক্ষার্থী।

এ বিষয়ে জানতে চাইলে ঘ ইউনিটের পরীক্ষার মূল সমন্বয়ক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক সাদেকা হালিম চ্যানেল আই অনলাইনকে বলেন: আমি গতকাল সারারাত অফিস করেছি। সকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি। আমার কাছে তো কেউ এখনও এ ধরনের অভিযোগ করেনি।

‘তাছাড়া আমার কাছে এ অভিযোগ বিশ্বাসযোগ্যও মনে হয় না। তারপরেও প্রমান সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষ এ ব্যাপারে ব্যবস্থা নেবে। আমি আপাতত ফলাফল তৈরির কাজে ব্যস্ত আছি।’ঢাবির ঘ ইউনিটের ইংরেজি প্রশ্ন ফাঁসের ছবি, পরীক্ষার প্রশ্নপত্রের স্ক্যান কপি. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্যদিকে পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বনের জন্য বিভিন্ন কেন্দ্র থেকে ১২ জন এবং আগের রাতে দু’জনসহ মোট ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অধ্যাপক সাদেকা হালিম।

এ বছর ঘ ইউনিটে ১ হাজার ৬১০টি আসনের বিপরীতে ৯৮ হাজার ৫৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এই ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ১৪৭টি, ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য ৪১০টি ও মানবিক শাখার জন্য ৫৩টি আসন রয়েছে।

Reneta

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের প্রায় সব বিভাগে, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা অনুষদ ছাড়া প্রায় সব বিভাগে ভর্তি হতে পারবেন। আর কলা অনুষদের শিক্ষার্থীদের জন্য যে ৫৩টি আসন রয়েছে, সেগুলো ব্যবসায় শিক্ষা অনুষদের ৯টি বিভাগ এবং গণিত ও পরিসংখ্যানে ভর্তি হওয়ার জন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়প্রশ্নপত্র ফাঁস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুকুট হারালেন সাকিব, মুশফিকের উন্নতি

পরবর্তী

ভিলিয়ার্সের সঙ্গে নাম্বার ওয়ান সাউথ আফ্রিকাও

পরবর্তী
ক্রিকেট খেলোয়াড়ের উল্লাস, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ দলের খেলোয়াড়রা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিলিয়ার্সের সঙ্গে নাম্বার ওয়ান সাউথ আফ্রিকাও

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সম্পর্ক বিষয়ক লাইভ শো'র আরও ১২ পর্ব বানাবে ফেসবুক

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT