চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবিতে হল প্রাধ্যক্ষ্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
১০:৩৫ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নিম্নমানের টিশার্ট ও খাবার দেয়ার প্রতিবাদে হলটির প্রাধ্যক্ষ ও অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জিয়া রহমানকে ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবিতে হল অফিসের সামনে টানা আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে আন্দোলন শুরু হয়ে চলছে রাতেও। আন্দোলনকারীরা বলছেন, প্রাধ্যক্ষ পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

এমন প্রেক্ষাপটে বিকেলে প্রাধ্যক্ষ শিক্ষার্থীদের সাথে কথা বলতে এলে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। পরে ছাত্রলীগের শীর্ষ নেতাদের সহায়তায় সেখান থেকে চলে যান বলে জানা গেছে।

Banglabid

আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সকালে হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। সেখানে সকালে নাস্তা না দেওয়ায় প্রথমে ক্ষোভ জন্মায় শিক্ষার্থীদের মাঝে। পরে টিশার্টের মানও অনেক খারাপ হওয়ায় এবং দুপুরের খাবারে গরুর মাংস রাখার কথা বলে মুরগীর মাংস প্রস্তুত করায় সবাই ক্রীড়া উৎসব বর্জন করে।

এরপর আগের আরও বেশকিছু অভিযোগের জের ধরে সকাল থেকেই হল সংসদ ও ছাত্রলীগের নেতারাসহ আবাসিক শিক্ষার্থীরা প্রাধ্যক্ষের পদত্যাগ চেয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। এসময় তারা হল অফিসে তালা ঝুলিয়ে পদত্যাগের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন।

এ বিষয়ে জানতে হলটির প্রাধ্যক্ষকে ফোন করা হলে সাংবাদিক পরিচয় শুনে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিয়া হলঢাকা বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের আন্দোলন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হীরালাল সেন পদক পেল ইমপ্রেসের ‘আলফা’

পরবর্তী

ঢাকায় তিন দিনব্যাপী ‘ইউএস ট্রেড শো’

পরবর্তী

ঢাকায় তিন দিনব্যাপী ‘ইউএস ট্রেড শো’

‘হৃদয়-তামিমের আগমন, শুভেচ্ছা স্বাগতম’

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT