চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবিতে প্রশ্নফাঁস: তিন সদস্যের তদন্ত কমিটি

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
৭:২২ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৮
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান চ্যানেল আই অনলাইনকে এই তথ্য নিশ্চিত করে বলেন, এটা প্রশ্নফাঁস নয়, ডিজিটাল জালিয়াতি কিনা সেটা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইমদাদুল হক ও সহকারী প্রক্টর মাকসুদুর রহমান।

কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শুক্রবার অনুষ্ঠিত হওয়া ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষা শুরু হওয়ার ৪৩ মিনিটি আগে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাতে লেখা উত্তরপত্রসহ ১০০টি প্রশ্ন সম্বলিত ১৪ পৃষ্ঠার একটি প্রশ্নপত্র সাংবাদিকদের কাছে আসে। পরীক্ষা শেষে আগে থেকে পাওয়া প্রশ্নপত্রের সঙ্গে অনুষ্ঠিত হওয়া প্রশ্নের সঙ্গে ৭২টি প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়।

প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করলেও ঘটনা খতিয়ে দেখতে পরীক্ষার রাতেই এই তদন্ত কমিটি গঠন করে।

Reneta

উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, পরীক্ষার দিন দুপুর দুইটার দিকে অভিযোগ পাই। বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘ ইউনিটের প্রশ্ন ফাঁসঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবিপ্রশ্নফাঁসভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিএমপির জুন মাসের মূল্যায়নে ১৫তম বারের মতো শ্রেষ্ঠ এএসআই পলাশ

জুলাই ১৪, ২০২৬

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT