চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবিতে নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের উপর ব্যাপক হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের হামলায় আহত হয়েছে বহু শিক্ষার্থী। শেষ খবর পর্যন্ত তাদের উপর হামলা চলছিল। এখনো অবরুদ্ধ হয়ে আছে বহু শিক্ষার্থী।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত ফুটেজে দেখা যায়, রড, লাঠিসহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে উপাচার্য ভবনে অবস্থান নেওয়া নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় কারো কারো শরীর থেকে রক্ত পড়তেও দেখা গেছে। অনেকে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে হামলা থেকে বাঁচতে সাহায্য চাইতে দেখা যায়।

Banglabid

মঙ্গলবার নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে সকাল থেকে আন্দোলনের পর ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও করে অবস্থান নেয় তারা।

দুপুর ৩ টার দিকে হঠাৎ করে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে এই হামলা চালোনো হয়। এ সময় বিভিন্ন হল থেকে আসা ছাত্রলীগের নেতাকর্মীদের টহল দিতে দেখা যায়।

এর আগে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী দাবি করেছেন, প্রক্টর অফিস থেকে কোনো শিক্ষার্থীর বিরুদ্ধেই কোনো মামলা করা হয়নি।

Reneta

নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ৪ দফা দাবি ও তা না মানার বিষয়ে ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছি। তাদেরকে দ্রুত প্রতিবেদন জমা দেয়ার তাগিদ দেয়া হয়েছে।’

অবশ্য ৫০-৬০ জন অজ্ঞাতনামা শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার বিষয়ে প্রক্টর বলেন, ‘প্রক্টর অফিস থেকে কোনো মামলা করা হয়নি। কোনো শিক্ষার্থীর বিরুদ্ধেই মামলা করা হয়নি।’

শিক্ষার্থীদের ৪ দফা দাবি মেনে না নেয়ায় পূর্ব কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও করে শিক্ষার্থীরা৷

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে স্ত্রী-কন্যার আত্মহত্যা

পরবর্তী

জিম্বাবুয়েকে চেপে ধরেছে বাংলাদেশ

পরবর্তী

জিম্বাবুয়েকে চেপে ধরেছে বাংলাদেশ

শাহরুখের সঙ্গে পলকের এক ঝলক!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি

আগস্ট ২০, ২০২৬

মুখোমুখি মেসি-সুলিভান, একজন গোল করলেন, একজন দেখলেন লাল কার্ড

আগস্ট ২০, ২০২৬

কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবটও চাইছে টিপস, কিন্তু সেই টাকা যাচ্ছে কার পকেটে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT