চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঢাবিকে বদ্ধ চিন্তার কেন্দ্রে পরিণত করার অপচেষ্টা চলছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৩ অপরাহ্ন ২২, অক্টোবর ২০১৭
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাত আটটার মধ্যে সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে তাদের কার্যক্রম সম্পন্ন করার নির্দেশে বিস্ময় প্রকাশ করে ২৪ জন সাবেক ছাত্রনেতা বলেছেন: মুক্ত চিন্তার সূতিকাগার খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘বদ্ধ চিন্তার’ কেন্দ্রে পরিণত করার অপচেষ্টা চলছে। এই অপচেষ্টা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

রোববার দেয়া এক বিবৃতিতে ২৪ জন সাবেক ছাত্রনেতা এ ধরনের সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানান। টিএসসিতে সময় বেঁধে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা।

সাবেক এই ছাত্রনেতারা বলেন: এতে সাম্প্রদায়িকতা, মৌলবাদ আর অন্ধকারের অপশক্তি উৎসাহিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও টিএসসি এদেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলনের সূতিকাগার ও সকল গণতান্ত্রিক সংগ্রামের অন্যতম জায়গা। প্রগতিশীল সাংস্কৃতিক বীজ বপনের অন্যতম ক্ষেত্র।

‘এই সিদ্ধান্তের ফলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করার চক্রান্ত বাস্তবায়ন করা আরো সহজ হবে। দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও এ ধরনের পদ্ধতি অনুসরণ করতে চাইবে।’

বিবৃতিতে আরও বলা হয়, আমরা মুক্ত বিশ্ববিদ্যালয় দেখতে চাই। যে বিশ্ববিদ্যালয় হবে শিক্ষা, মুক্ত চিন্তা ও সংস্কৃতি চর্চার অন্যতম জায়গা। এর জন্য পড়াশুনার পাশাপাশি সামাজিক সাংস্কৃতিকসহ নানামুখী কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয় পরিবারকে সম্পৃক্ত করতে প্রশাসনকে উদ্যোগী হতে হবে। অথচ প্রশাসন উল্টোপথে হাঁটতে চাইছে।’

বিভিন্ন ছাত্র সংগঠনের ২৪ জন সাবেক ছাত্রনেতা হলেন: ডা. মোস্তাক হোসেন, রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশিদ ফিবোজ, রাগিব আহসান মুন্না, রাজেকুজ্জামান রতন, আসলামখান, হাসান হাফিজুর রহমান সোহেল, শরীফুজ্জামান শরীফ, হাসান তারিক চৌধুরী সোহেল, খালেকুজ্জামান লিপন, লুনা নূর, বাকি বিল্লাহ, খান আসাদুজ্জামান মাসুম, মানবেন্দ্র দেব, ফেরদৌস আহমেদ উজ্জল, রফিকুল ইসলাম সুজন, বাপ্যাদিত্য বসু, আবুল কালাম আজাদ, হুসাইন আহমেদ তফসির, হাসান তারেক, লাকি আক্তার, নিখিল দাস, শামসুল আলম সজ্জন, জনার্দ্দন দত্ত নান্টু।

Jui  Banner Campaign
ট্যাগ: টিএসসিঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শুরু হয়েছে ভ্যালেন্টাইন ইউক, আজ রোজ ডে

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে’

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT