চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকেশ্বরী-রামকৃষ্ণ মিশন পরিদর্শন শেষে বারিধারায় মোদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৭ অপরাহ্ণ ০৬, জুন ২০১৫
বাংলাদেশ
A A

ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশন পরিদর্শন শেষে বারিধারা ভারতীয় হাইকমিশনে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (৭ জুন) সকালে ঢাকেশ্বরী মন্দির এবং রামকৃষ্ণ মঠ-মিশন পরিদর্শন শেষে সেখানে পৌঁছান তিনি।

সকাল ১০টায় দূতাবাসে পৌঁছানোর পরে মোদি একটি বকুলের চারা রোপণ করে দূতাবাসের চ্যান্সারি কমপ্লেক্সের উদ্বোধন করেন। সেখানে তিনি বাংলাদেশ সরকারকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেন। অ্যাম্বুলেন্সটি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় ব্যবহার হবে।

সকালে রামকৃষ্ণ মঠ ও মিশনে পৌঁছালে সেখানে মোদিকে অভ্যর্থনা জানান রামকৃষ্ণ মিশন হেড কোয়ার্টারের (কলকাতা) প্রশাসনিক প্রধান স্বামী সুহিতানন্দ, মিশনের ঢাকার অধ্যক্ষ স্বামী ধ্রুভেশানন্দ,  স্বামী সুহিতানন্দের ব্যক্তিগত সচিব স্বামী শুভকানন্দ ও স্বামী প্রিয়াতনন্দ।

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের মাধ্যমেই সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেছিলেন তিনি। সেসময় তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।

বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে মোদির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বেলা ১২টা ৪০ মিনিটে। এরপর রাষ্ট্রপতির সঙ্গে বিশেষ মধ্যাহ্নভোজে যোগ দেবেন নরেন্দ্র মোদি।

বিকেলে সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ব্যবসায়ী নেতৃবৃন্দ হোটেল সোনারগাঁওয়ে এসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।

সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রয়েছে নরেন্দ্র মোদির বিশেষ বক্তৃতা।

রাত ৮টা ২০ মিনিটে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ প্লেনে করে ঢাকা ছাড়ার কথা রয়েছে নরেন্দ্র মোদির।
শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় আসেন। দুই দিনের রাষ্ট্রীয় সফরে এ প্রথমবারের মতো তার বাংলাদেশে আসা।

ট্যাগ: নরেন্দ্র মোদিমোদির বাংলাদেশ সফর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফারিয়া’র নায়ক কলকাতার সোহম

পরবর্তী

খরচ বাঁচাতে কম গতির ‘ফেসবুক লাইট’

পরবর্তী

খরচ বাঁচাতে কম গতির ‘ফেসবুক লাইট’

প্রিন্স জর্জের কোলে বোন প্রিন্সেস শারলট

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT